ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
করোনায় বার্সার আর্থিক ক্ষতি ৯৭ মিলিয়ন ইউরো
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 6 October, 2020, 6:32 PM

করোনায় বার্সার আর্থিক ক্ষতি ৯৭ মিলিয়ন ইউরো

করোনায় বার্সার আর্থিক ক্ষতি ৯৭ মিলিয়ন ইউরো

করোনা মহামারিতে ২০১৯/২০ অর্থবছরে প্রায় ৯৭ মিলিয়ন ইউরো আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবী করেছে স্পনিশ ফুটবল ক্লাব বার্সেলোনা। আর এ কারণেই ক্লাবের সম্ভাব্য রাজস্ব এক বিলিয়ন ইউরো ছাড়িয়ে যাবার যে প্রত্যাশা ছিল তা পূরণ হয়নি।

এক বিবৃবিতে কাতালান ক্লাবটি জানিয়েছে গত অর্থবছরে তারা ৮৫৫ মিলিয়ন ইউরো রাজস্ব আয় করেছে যা ২০১৮/১৯ মৌসুমে ৯৯০ মিলিয়ণ ইউরোর থেকে প্রায় ১৪ শতাংশ কম।

এর মধ্যে করোনার কারণে প্রতিদিনের ম্যাচ থেকে ক্ষতি হয়েছে ৪৭ মিলিয়ন ইউরো, ক্লাবের সুভ্যেনির দোকানগুলোতে বিক্রি কমে গেছে প্রায় ৩৫ মিলিয়ন ইউরো।

এছাড়া স্টেডিয়াম সফরে আসা দর্শনার্থীদের থেকে ১৮ মিলিয়ন ইউরো কম আয় হয়েছে। স্পেনে সমর্থকরা মাঠে ফিরতে দেরী হলে এই ক্ষতির পরিমান আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ কারণে ২০২০-২১ মৌসুমে সম্ভাব্য রাজস্ব আয় ধরা হয়েছে ৭৯১ মিলিয়ন ইউরো। এই আর্থিক ক্ষতি পুষিয়ে উঠতে এরইমধ্যেই খেলোয়াড়রা তাদের বেতন কর্তনের বিষয়ে একমত হয়েছে। ক্ষতি কিছুটা হলেও কমিয়ে আনার জন্য লুইস সুয়ারেজ, আরতুরো ভিদাল ও ইভান রাকিটিচের মত বড় তারকাদের ছেড়ে দিয়েছে বার্সা।


সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status