ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
৩৫০ কোটি টাকার কর ফাঁকি দিয়েছে নেইমার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 1 October, 2020, 7:44 PM

৩৫০ কোটি টাকার কর ফাঁকি দিয়েছে নেইমার

৩৫০ কোটি টাকার কর ফাঁকি দিয়েছে নেইমার

স্প্যানিশ ট্যাক্স অফিস কর্তৃক কর ফাঁকি দেয়াদের একটা তালিকা প্রকাশ করেছে। সবাইকে অবাক করে দিয়ে তার শীর্ষে আছেন পিএসজির ব্রাজিলিয়ান তারকা নেইমার। সেই তালিকায় হাজারখানেক নাম আছে। তবে নেইমারের মতো এতো অর্থ ফাঁকি দেননি কেউই। নেইমার ফাঁকি দিয়েছেন ৩৪.৬ মিলিয়ন ইউরো। বাংলায় অংকটা ৩৫০ কোটি টাকার কাছাকাছি!

স্প্যানিশ গণমাধ্যম বলছে, গত বছর থেকেই নেইমারের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ আনে আয়কর কর্তৃপক্ষ। তবে আনুষ্ঠানিকভাবে এবারই প্রথম কোনো তালিকা প্রকাশ করা হলো।

অফিসিয়াল ডকুমেন্টে বলা হয়েছে, ২০১৩ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত বার্সেলোনায় থাকাকালীন এই কর ফাঁকি দিয়েছেন নেইমার। সেখানে আরো বলা হয়েছে, কর দেয়ার বিভিন্ন শর্ত যেমন তিনি মানেননি তেমনি সময়সীমা পেরিয়ে গেলেও কর প্রদান করেননি।

স্পেনের গণমাধ্যম আরো বলছে, এরইমধ্যে নেইমারের বিরুদ্ধে তদন্তে নেমেছে দেশটির অর্থবিভাগ। বিশেষ করে তার দু'টো দলবদলের বিষয়ে তদন্ত করছে তারা।

২০১৩ সালে ব্রাজিলিয়ান ক্লাব স্যান্তোস ছেড়ে বার্সেলোনায় যোগ দেন নেইমার। ৪ বছর পর রেকর্ড ২২২ মিলিয়ন ইউরো ট্র্যান্সফার ফি’তে বার্সা ছেড়ে পিএসজিতে যোগ দেন তিনি।

ব্রাজিলিয়ান এই তারকার সঙ্গে চুক্তির শুরুতে বার্সা কর্তৃপক্ষ জানিয়েছিল, স্যান্তোস থেকে তাকে ৫৭.১ মিলিয়ন ইউরোতে কিনেছে তারা। তবে মাদ্রিদে রাষ্ট্রপক্ষের তদন্ত শেষে বেরিয়ে আসে, মূল ট্র্যান্সফার ফি ছিল ৮৬.২ মিলিয়ন ইউরো, যার অর্ধেকের বেশি পরিশোধ করা হয় নেইমারের বাবা-মা’কে।

২০১৬ সালে বার্সেলোনার সঙ্গে নতুন করে চুক্তি স্বাক্ষর করেন নেইমার। ফলে বেতন ছাড়াও বোনাস বাবদ বার্ষিক ২৬ মিলিয়ন বেশি ইউরো পাওয়ার কথা তার। তবে পরের বছরই পিএসজির সঙ্গে চুক্তি স্বাক্ষর করার পর সেটি দিতে অস্বীকৃতি জানায় বার্সা কর্তৃপক্ষ।

ফলে বোনাসের দাবিতে আদালতে মামলা ঠুকে দেন ব্রাজিলিয়ান তারকা। তবে চুক্তি ভঙ্গ করায় তার মামলা বাতিল করে দেন স্প্যানিশ আদালত। উল্টো নেইমারকে আদেশ দেন ক্লাবকে ৬.৭৯ মিলিয়ন ইউরো পরিশোধ করতে।

এবার নতুন করে কর ফাঁকির মামলায় কত জরিমানা গুণতে হয় সেটিই এখন দেখার বিষয়।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status