ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
ইসলামপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলী জনিত বিদায় ও বরণ
কাঁদলেন ও কাঁদালেন বিদায়ী ইউএনও
লিয়াকত হোসাইন লায়ন
প্রকাশ: Tuesday, 29 September, 2020, 12:12 PM

কাঁদলেন ও কাঁদালেন বিদায়ী ইউএনও

কাঁদলেন ও কাঁদালেন বিদায়ী ইউএনও

জামালপুরে ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমানকে বদলী জনিত কারণে বিদায়ী সংবর্ধনা ও নবাগত নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলামকে বরণ করে নেয়া হয়েছে। বিদায় ও বরণ অনুষ্ঠান যেমনি ছিল বেদনার তেমনি ছিল আনন্দের।

উপজেলা পরিষদ ও অফিসার্স ক্লাব আয়োজিত সোমবার রাতে অফিসার্স ক্লাব মাঠে বিদায় ও বরণ অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান এড জামাল আব্দুন নাছের বাবুল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল।

এতে ইসলামপুর সার্কেলের এএসপি সুমন মিয়া,ভাইস চেয়ারম্যান আঃ খালেক আকন্দ,রোজিনা আক্তার চায়না, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃএএ এম আবু তাহের,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক উপাদক্ষ ফরিদ উদ্দিন আহমেদ,মাকছুদুর রহমান আনছারী, শ্রম সম্পাদক জাহাঙ্গীর আলম, পৌর আওয়ামী লীগের সভাপতি নুর ইসলাম নুর,সাধারন সম্পাদক অংকন কর্মকার প্রমূখ।
উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জামাল আবু নাছের চৌধুরী চার্লেস ও উপজেলা প্রকৌশলী আমিনুল হকের সঞ্চালনায় এত উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,চেয়ারম্যান গণ, সাংবাদিক,ব্যবসায়ী ও সুধীজনরা বক্তব্য রাখেন।


সভায় বক্তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে উপজেলা বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রশংসা করে তার দীর্ঘায়ু কামনা করেন।


উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানরু রহমান বদলি জনিত বিদায়ী মুহূর্তে কান্নায় ভেঙ্গে পরেন। এমন একটি মুহূর্ত দেখে সবাই আবেগ আপ্লুত হয়ে যান। অনেকেই কেঁদে পেলেন।


তিনি বলেন আমি চেষ্টা করেছি মানুষের জন্য কাজ করতে। আর কাজের প্রতিটি ক্ষেত্রে পেয়েছি আপনাদের অকৃত্রিম ভালবাসা ও সহযোগিতা। এজন্য আমি সবার কাছে কৃতজ্ঞ। এ সময় তিনি দীর্ঘ বক্তব্যে সকলের সাথে পথচলতে গিয়ে বিভিন্ন স্মৃতির কথা উল্লেখ্য করে বারবার কেঁদে ফেলেন।

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানু রহমান কে সম্মাননা স্বারক ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার প্রদান ও নবাগত উপজেলা নিবার্হী কর্মকর্তা মাজহারুল ইসলামকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status