ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬ ● ২৪ কার্তিক ১৪৩৩
করোনার ভ্যাকসিন না এলে আমার যৌবন মাটি : মালাইকা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 15 September, 2020, 4:49 PM

করোনার ভ্যাকসিন না এলে আমার যৌবন মাটি : মালাইকা

করোনার ভ্যাকসিন না এলে আমার যৌবন মাটি : মালাইকা

সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানিয়েছেন, কেউ তো ভ্যাকসিন বের করো রে বাবা, না হলে আমার যৌবনটাই মাটি! এর সঙ্গে একটি মজার ইমোজিও জুড়েছেন মালাইকা। তার এমন পোস্ট মুহুর্তের মধ্যেই ভাইরাল হয় সামাজিক যোগাযোগের মাধ্যমে।

এর আগে, গত ৬ সেপ্টেম্বর সন্ধ্যায় জানিয়েছিলেন, তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর কয়েক ঘণ্টা আগেই প্রকাশ্যে আসে প্রেমিক অর্জুন কাপুরের করোনা আক্রান্ত হওয়ার খবরটি। ডাক্তার ও প্রশাসনের পরামর্শ মেনে বাড়িতেই নিজেকে কোয়ারেন্টিনে রেখেছেন উপসর্গহীন মালাইকা। এবার তিনিই করোনা ভ্যাকসিনের জন্য জানিয়েছেন আকুল আবেদন।

ইনস্টাগ্রাম স্টোরিতে তার এই পোস্ট রসিকতার নজরে দেখলেও অনেকেই বলছেন যে, মারণ ভাইরাসের রোষে পড়েও কিন্তু মনের জোর ঠিক রেখেছেন মালাইকা। নইলে কী আর এ রকম পোস্ট সম্ভব?

সম্পাদনা: এম আলমগীর  

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status