ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬ ● ২৫ কার্তিক ১৪৩৩
ফরিদপুরের আলফাডাঙ্গার আদর্শ কাঞ্চন মুন্সী
শরিফুল ইসলাম রনি
প্রকাশ: Monday, 14 September, 2020, 8:14 PM

ফরিদপুরের আলফাডাঙ্গার আদর্শ কাঞ্চন মুন্সী

ফরিদপুরের আলফাডাঙ্গার আদর্শ কাঞ্চন মুন্সী

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার কামারগ্রাম একটি আদর্শ গ্রামের নাম। একটি ফুল যেমন রুপ রং আর গন্ধে প্রকাশিত করে তার সৌন্দর্য। তেমনি কামারগ্রাম পরিপূর্ণ তার গুণে।

আজকের এই কামারগ্রাম কিন্তু একদিনে এই স্থানে আসেনি। যে মানুষটির হাত ধরে আজকের কামারগ্রাম গৌরবের সাথে মাথা উঁচু করে দাড়িয়ে আছে সেই মানুষটির নাম কাঞ্চন মুন্সী।

এই মানুষটি শুধু স্বপ্ন দেখাননি স্বপ্নকে বাস্তব রুপ দিতে যা যা করণীয় তিনি তা করেছেন। মানুষের পাশে থেকে তাদের দুঃখ কষ্টকে নিজের করে নিয়ে প্রমাণ করেছেন মানুষ মানুষের জন্য।

এই মানব দরদী মহান পুরুষ ১৮৮০ সালের ৫ই মে আলফাডাঙ্গার কামারগ্রামে জন্মগ্রহণ করেন। ২০ বছর বয়সে কাঞ্চন মুন্সী কাজের সন্ধানে পাড়ি জমান কলকাতায়। কলকাতার পোর্ট শিপিং কোম্পানিতে প্রথমত তিনি খালাসীর চাকুরী নেন। পরবর্তীতে তিনি এই পোর্ট শিপিং কোম্পানির ম্যানেজার হন। এই কোম্পানির আরো একটি শাখা এন্ডরোল কোম্পানি। এই এন্ডরোল কোম্পানিরও ম্যানেজার ছিলেন কাঞ্চন মুন্সী।

কোম্পানিতে কর্মরত অবস্থায় তিনি বেতন পেতেন মাসিক ৫০০ টাকা। এন্ডরোল কোম্পানির ৯০০ ফ্লাট বোট ছিল ও ৪২ খানা তিনতলা জাহাজ ছিল। এই জাহাজগুলির মালিক ছিলেন চার্লি কিংহাম এবং তার পুত্র কিংহাম এবং প্রধান ইঞ্জিনিয়ার ছিলেন মিঃ হ্যাজমল। এই জাহাজ গুলি তখন বাংলা আসাম চলাচল করত। এসব জাহাজে কর্মরত ছিল ৩৫ হাজার শ্রমিক। এই ৩৫ হাজার শ্রমিকের বেতন নিতে হত কাঞ্চন মুন্সীর হাত থেকে। এখান থেকে বোঝা কতটা সৎ এবং নিষ্ঠাবান হলে এত বড় দায়িত্ব পাওয়া যায়।

ইংরেজ সাহেবদের সাথে যোগাযোগ ঠিকমতো করার জন্য ইংরেজি ভাষা জানাটা খুব দরকার ছিল কাঞ্চন মুন্সীর নিজের ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রমে শিখে নেন ইংরেজি ভাষা।

কঠোর পরিশ্রম ও চেষ্টার ফলেই তিনি হতে পেরেছিলেন ধনসম্পদের মালিক। এই ধন সম্পদের মালিক হয়ে মুন্সী সাহেব হয়ত নিজেকে আরও সমৃদ্ধ করতে পারতেন কিন্তু সেটা করেন নি তিনি। সঞ্চিত অর্থ ব্যয় করেছেন গ্রামের মেহনতি খেটে খাওয়া মানুষের কল্যাণে। যে অবদান আজও লক্ষ করা যায় কামারগ্রামে গেলে।

কামারগ্রাম প্রাথমিক বিদ্যালয়, কামারগ্রাম কাঞ্চন একাডেমী, ফজলার রহমান দাতব্য চিকিৎসালয়, মুন্সী বাড়ি মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ ময়দান, খেলার মাঠ, গোরস্থান, জলদীঘিসহ অনেক কৃতি এই মহান মানুষের সৃষ্টি।

এখন কামারগ্রামকে উন্নয়নের আমরা মডেল বলছি এই মডেলের ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন কাঞ্চন মুন্সী। তৎকালীন সময়ে তার জাহাজ কোম্পানিতে নিজ এলাকার প্রায় ১ হাজার মানুষকে কে চাকুরী দিয়ে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে। আজ থেকে প্রায় ৮০ বছর আগে তিনি যদি এই অবদান না রাখতেন তাহলে কামারগ্রাম হয়তবা বাংলাদেশের আর দশটা অবহেলিত গ্রামের মতই থেকে যেত।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status