বগুড়ায় নারী ও শিশু নির্যাতন রোধে ভূমিকা রাখায় ১১ জন পুরস্কৃত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 14 September, 2020, 8:04 PM
বগুড়ায় নারী ও শিশু নির্যাতন রোধে ভূমিকা রাখায় ১১ জন পুরস্কৃত
বগুড়ায় নারী ও শিশু নির্যাতন রোধে বিশেষ ভূমিকা পালন করায় ১১ জন পুরস্কৃত হয়েছেন। সোমবার দুপুরে বগুড়া পুলিশ লাইন্স অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে পাঁচ পুলিশ ও ছয় স্বেচ্ছাসেবীর হাতে পুরস্কার তুলে দেয়া হয়। জাতিসংঘের জনসংখ্যা ফান্ডের (ইউএনএফপিএ) সহায়তায় বগুড়া পুলিশ এ অনুষ্ঠানের আয়োজন করে।
পুরস্কারপ্রাপ্তরা হলেন- অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তাপস কুমার পাল, গাবতলী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন, নন্দীগ্রাম থানার ওসি শওকত কবির, সদর থানার নারী হেল্প ডেস্ক কর্মকর্তা এসআই রোজিনা খাতুন এবং কাহালু থানার হেল্প ডেস্ক কর্মকর্তা এসআই গুলবাহার খাতুন। স্বেচ্ছাসেবীরা হলেন- পুষ্পা খাতুন, মিতু খাতুন, জামিয়াল মুজাহিদ, মেহেদী হাসান, আতিকুর রহমান এবং হাবিবুর রহমান।
পুরস্কার বিতরণের আগে পুলিশ সুপার আলী আশরাফ ভুঞার সভাপতিত্বে নারী ও শিশু নির্যাতন বন্ধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবদুর রশিদ, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন, মহিলা বিষয়ক অধিদফতরের উপ-পরিচালক শহীদুল ইসলাম, সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক এসএম কাওসার, ডা. শামস আরা বেগম, ইনডিপেনডেন্ট টিভির উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান হাসিবুর রহমান বিলু, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ডালিয়া নাসরিন রিক্তা, মাহফুজা ইসলাম, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদত আলম ঝুনু প্রমুখ বক্তব্য রাখেন।
উপস্থিত ছিলেন- শেরপুরে সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, নন্দীগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার আহমেদ রাজিউর রহমান, সদর থানার ওসি হুমায়ুন কবির, শিবগঞ্জ থানার ওসি এসএম বদিউজ্জামান, কাহালু থানার ওসি জিয়া লতিফুল ইসলাম, ডিবি পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর আসলাম আলী প্রমুখ।