ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
কোহলি-আনুশকার মজার খেলা!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 12 August, 2020, 6:03 PM

কোহলি-আনুশকার মজার খেলা!

কোহলি-আনুশকার মজার খেলা!

এই লকডাউনে ঘরবন্দী সময় কাটাচ্ছেন সবাই। বিরক্ত হচ্ছেন? তারকা দম্পতি বিরাট কোহলি আর আনুশকা শর্মা আপনার জন্য হাজির হয়েছেন মজার এক খেলা নিয়ে।

ঘরবন্দী মানুষদের জন্য দুই তারকা হাজির হয়েছেন বেশ কিছু প্রশ্ন নিয়ে। যেসব প্রশ্ন হয়তো সমর্থকরাই জানতে চাইতেন। বলিউড অভিনেত্রী আনুশকা তার স্বামী কোহলিকে প্রশ্ন করেছেন মুভির জগত নিয়ে। আর আনুশকার কাছে ক্রিকেটের নানা প্রশ্ন রেখেছেন বিরাট।

তিন পর্বের এই খেলায় প্রথম প্রশ্নটি করেন আনুশকা। জানতে চান প্রথম হিন্দি মুভির নাম কি? বিরাট পারেননি উত্তর দিতে। আনুশকা বলে দেন উত্তরটা রাজা হারিসচন্দ্র।

বলিউডের দুটো মুভির নাম বলতে পারবেন? যেগুলো ক্রিকেট নিয়ে বানানো? কোহলি উত্তরটা পেরেছেন। লগান এবং পাতিওয়ালা হাউজ।

আনুশকার কাছে বিরাট জানতে চান ক্রিকেটের তিনটি বেসিক নিয়ম নিয়ে। ক্রিকেটারপত্নী আনুশকা উত্তরটা ঠিকই জানেন। তাও মজা করে বললেন, আউট হওয়া যাবে না। ক্রিজে টিকে থাকতে হবে। এসব যে ক্রিকেটের নিয়ম নয় তাও জানেন তিনি। এরপর বলে দিলেন পাওয়ারপ্লেতে কয়জন ফিল্ডার থাকতে পারবেন সার্কেলের ভেতর, চার-ছক্কা কিভাবে হয় কিংবা ক্রিজের বাইরে যে বল করা যাবে না সেসব।

ভারতীয় কোন নারী ক্রিকেটারের সবচেয়ে বেশি আন্তর্জাতিক উইকেট আছে? আনুশকা হেসেই জানিয়ে দিলেন, উত্তরটা ঝুলন গোস্বামী। হোম অব ক্রিকেট যে লর্ডসকে বলা হয় সেটাও জানা আছে বলিউড অভিনেত্রীর।

কে কাকে কতোটা চেনেন? পরের পর্বটা এ নিয়ে। কোহলির কি পছন্দ, পাহাড় নাকি সমুদ্র? আনুশকা সোজা জানিয়ে দিলেন উত্তরটা পাহাড়। দুজনেরই পছন্দ পাহাড়।

২০১৯ সালের আগস্টে দুজনই ছিলেন ওয়েস্ট ইন্ডিজে। তবে বিষয়টি বেমালুম ভুলে গিয়েছিলেন আনুশকা। ফলে কাটা গেছে তার নাম্বারও।

দুজনই জানেন তাদের প্রিয় অবসর সঙ্গী। জানেন তাদের প্রিয় ব্যায়াম কোনটি। পারফেক্ট কাপল বলতেই হয়।

ছবি তোলায় কে বেশি দক্ষ? কোহলি অবলীলায় স্বীকার করলেন, এই কাজে তিনি একেবারেই অদক্ষ। দ্রুতই পিজ্জা খেতে চান আনুশকা। ভীনগ্রহে মিশনে যেতে চান কোহলি। তবে গাছপালার সঙ্গে বসে বসে কথা বলতে ভালোবাসেন আনুশকা। দুজনের ঝগড়া হলে সবার আগে স্যরি বলেন আনুশকাই।

আনুশকার বিশ্বাস, পৃথিবীতে পরিবর্তন আনতে পারবেন ভারতীয় অধিনায়ক।

দুজনই বেশ মজা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এই ভিডিওটি সমর্থকদের কাছ থেকেও বেশ প্রশংসা কুড়িয়েছে। দুজনই আশা করেন, সবাই পরিবারকে সময় দেবেন এই মহামারীর সময়ে। একইসঙ্গে সচেতন থাকবেন এই প্রত্যাশাও এই তারকা দম্পতির।

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status