ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
জাতীয় দলের ক্যাম্প স্থগিত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 12 August, 2020, 5:56 PM

জাতীয় দলের ক্যাম্প স্থগিত

জাতীয় দলের ক্যাম্প স্থগিত

চূড়ান্ত ধাপের করোনা পরীক্ষায় পজিটিভ হয়েছেন জাতীয় দলের প্রাথমিক ক্যাম্পে ডাক পাওয়া সাত ফুটবলার। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

গেল ১০ আগস্ট দুই ধাপে ক্যাম্পে থাকা ৩০ ফুটবলারের নমুনা সংগ্রহ করা হয়। এরপর দুটি ভিন্ন প্রতিষ্ঠানে তা পরীক্ষা করা হয়। সেখান থেকেই সাত জনের করোনা পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত হয় বাফুফে। আক্রান্ত ফুটবলাররা হলেন এস এম বাবলু, রবিউল হাসান, ফয়সাল আহমেদ ফাহিম, টুটুল হোসেন বাদশা, শহিদুল আলম, আনিসুর রহমান জিকো ও বিশ্বনাথ ঘোষ।

এদিকে, করোনার কারণে পিছিয়ে গেছে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ। তাই কাল থেকে ক্যাম্প স্থগিত করেছে বাফুফে। তবে বাফুফের তত্ত্বাবধানে আক্রান্তদের চিকিৎসা চলবে গাজীপুরের সারাহ রিসোর্টে।

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status