ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
সপরিবারে করোনামুক্ত হলেন কোয়েল মল্লিক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 3 August, 2020, 1:17 PM

সপরিবারে করোনামুক্ত হলেন কোয়েল মল্লিক

সপরিবারে করোনামুক্ত হলেন কোয়েল মল্লিক

কোয়েল মল্লিকের ভক্তদের জন্য সুখবর। গত ১০ জুলাই কোয়েল জানিয়েছিলেন, মা-বাবা ও স্বামীসহ তিনি করোনায় আক্রান্ত হয়েছেন।

রবিবার রাতে কোয়েল জানান, তাদের করোনাভাইরাস (কোভিড-১৯) পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।
ভারতের সংবাদমাধ্যম ক্যালকাটা টাইমসের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও জানা গেছে, কোয়েল মল্লিক ও তার পরিবারের সবার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। এ খবর নিশ্চিত করেছেন কোয়েল নিজেও।

নিজের ভেরিফায়েড ফেসবুকেও কোয়েল মল্লিক জানান, তাদের পুরো পরিবার সম্পূর্ণ সুস্থ এবং কোভিড-১৯ পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। ভালোবাসা ও প্রার্থনার জন্য অনুরাগীদের কৃতজ্ঞতাও প্রকাশ করেন অভিনেত্রী কোয়েল মল্লিক।

কোয়েল মল্লিকের বাবা বিখ্যাত অভিনেতা রঞ্জিত মল্লিক, মা দীপা মল্লিক এবং স্বামী প্রযোজক নিসপাল সিং রানে। ২০১৩ সালে নিসপাল সিংকে বিয়ে করেন কোয়েল। দুই মাস আগে সুখবর দিয়েছিলেন ভারতীয় বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। তার ঘর আলো করে আসে ফুটফুটে পুত্রসন্তান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status