ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
প্রবল ঠান্ডাতেও চীন সীমান্তে মোতায়েন থাকবে ভারতীয় সেনা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 2 August, 2020, 4:07 PM

প্রবল ঠান্ডাতেও চীন সীমান্তে মোতায়েন থাকবে ভারতীয় সেনা

প্রবল ঠান্ডাতেও চীন সীমান্তে মোতায়েন থাকবে ভারতীয় সেনা

চীনকে আর বিশ্বাস করতে রাজি নয় ভারতীয় সেনাবাহিনী৷ তাই প্রবল ঠান্ডা পড়লেও এবার আর লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর নিরাপত্তায় কোনও ঢিলে দিয়ে রাখতে রাজি নয় সেনাবাহিনী৷

এ বিষয়ে ভারতীয় গণমাধ্যমে বলা হয়, পার্বত্য এবং দুর্গম এলাকাতেও শীতকালে সমান তালে নজরদারি এবং প্রয়োজনীয় অস্ত্র ও সরঞ্জাম তৈরিই রাখবে সেনা৷ তার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে৷ পাশাপাশি, নৌবাহিনীও জলপথে চীনের উপরে চাপ বজায় রাখবে৷
বিষয়টি সম্পর্কে অবগত এক সরকারি সূত্রের দাবি, দীর্ঘ সময় ধরে পূর্ব লাদাখে বাহিনী মোতায়েন করে রাখার প্রস্তুতি নিচ্ছে সেনাবাহিনী৷ কারণ, এখনও পর্যন্ত দুই বাহিনীর মধ্যে কম্যান্ডার স্তরের পঞ্চম পর্যায়ের আলোচনা কবে হবে, সে বিষয়ে কিছুই জানায়নি চীন৷ গত সপ্তাহের শুরুর দিকেই এই আলোচনা হওয়ার কথা ছিল৷

শনিবারই সেনা কর্তারা লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর পরিস্থিতি খতিয়ে দেখেন৷ অন্যদিকে বিষয়টি নিয়ে সেনাপ্রধান এম এম নারভানে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন৷

লাদাখের পার্বত্য এলাকাগুলোতে শীতকালে তাপমাত্রা শূণ্য থেকে মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়৷ কিন্তু বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে এই প্রতিকূল পরিবেশেও ওই সমস্ত এলাকায় বাহিনী এবং সামরিক সাজ-সরঞ্জাম মজুত করে রাখতে চায় সেনাবাহিনী৷

প্যাংগং তাসো হ্রদ, ফিঙ্গার পয়েন্টসহ লাদাখের অন্তত চারটি জায়গা থেকে এখনও চীনা বাহিনী সরেনি বলে সূত্রের খবর৷এই সপ্তাহেই দুই দেশের বাহিনীর মধ্যে কমান্ডার স্তরের বৈঠক হতে পারে বলে আশাবাদী ভারত৷

এই এলাকাগুলো থেকে বাহিনীকে পিছিয়ে নেওয়া সম্পর্কে চীন রাজি হয় কি না, তার উপরেই অনেক কিছু নির্ভর করছে৷-নিউজ এইট্টিন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status