ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
পাকিস্তান-আফগানিস্তানের মধ্যে সীমান্ত সংঘর্ষ, নিহত ২২
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 2 August, 2020, 12:33 AM

পাকিস্তান-আফগানিস্তানের মধ্যে সীমান্ত সংঘর্ষ, নিহত ২২

পাকিস্তান-আফগানিস্তানের মধ্যে সীমান্ত সংঘর্ষ, নিহত ২২

দুই প্রতিবেশী দেশ পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে বড় ধরনের সীমান্ত সংঘর্ষ হয়েছে। এতে দুই দেশের অন্তত ২২ জন নিহত হয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, গতকাল শুক্রবার ঈদুল আজহা উপলক্ষে এক সীমান্ত ক্রসিং এলাকায় দুই দেশের জনগণ ভিড় করলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পাকিস্তান ও আফগানিস্তান এ ঘটনায় একে অপরকে দোষারোপ করছে।  

এ সংঘর্ষের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আফগানিস্তান ভিড় করা জনগণের ওপর গুলি ছুড়েছে। আর পাকিস্তানি সেনারা কেবল স্থানীয় লোকজনের সুরক্ষায় ও আত্মরক্ষার্থে গুলি চালিয়েছে। সীমান্ত লাগোয়া পাকিস্তানের হাসপাতালের কর্মকর্তারা এ  সংঘর্ষে সাত জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন। এতে আরও ৩১ জন আহত হয়েছে বলেও জানিয়েছেন তারা।

আফগানিস্তানের কান্দাহার প্রদেশের গভর্নর হায়াতুল্লাহ হায়াত বলেছেন, ‘সীমান্ত শহর স্পিন বোলডাক এলাকায় সংঘর্ষের সময় বাড়িঘরের ওপর গোলা পড়ে নারী ও শিশুসহ ১৫ জন নিহত হয়েছে। এ ছাড়াও কমপক্ষে ৮০ জন আহত হয়েছে।’

পাকিস্তানের সীমান্ত শহর চমনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, ‘সীমান্ত পেরিয়ে আফগানিস্তানে ঢোকার অপেক্ষায় থাকা লোকজন অধৈর্য্য হয়ে পাকিস্তানের স্থাপনাগুলোতে হামলে পড়লে সহিংসতার সূত্রপাত হয়।‘

তিনি জানান, করোনাভাইরাসের সংক্রমণ রুখতে চেমন শহরের সীমান্ত ক্রসিংটি বন্ধ করে দেওয়া হয়েছিল। গত বুধবার ক্রসিংটি কিছু সময়ের জন্য খুলে দেওয়া হয়। গত বৃহস্পতিবার ক্রসিংটি ফের খোলার কথা থাকলেও সেটি না খোলায় লোকজন বিক্ষোভ শুরু করে। বিক্ষুব্ধ লোকজন সেখানকার একটি কোয়ারেন্টিন সেন্টার এবং সরকারি স্থাপনায় আগুন দেয়।

তবে বিক্ষোভকারী জনতা জানিয়েছে, পাকিস্তানি নিরাপত্তা বাহিনী তাদের ওপর প্রথম গুলি ছুড়েছে।

বহুদিন ধরে পাকিস্তান ও আফগানিস্তানের লোকজন সীমান্ত ক্রসিং পেরিয়ে একদেশ থেকে আরেক দেশে যাতায়াত করে আসছে। দুই দেশের একে অপরের বিরুদ্ধে চরমপন্থিদের মদদ দেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে সম্প্রতি সীমান্ত এলাকায় কড়া নিরাপত্তা এবং নজরদারি চালু হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status