ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২১ মে ২০২৬ ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
হজ ও কাবার অজানা ইতিহাস
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 30 July, 2020, 5:07 PM

হজ ও কাবার অজানা ইতিহাস

হজ ও কাবার অজানা ইতিহাস

প্রায় সাড়ে চার হাজার বছর আগে আল্লাহর নির্দেশে হযরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম ও তাঁর প্রথম পুত্র হযরত ইসমাইল আলাইহিওয়াসাল্লাম মক্কায় পবিত্র কাবা ঘর পুনর্নির্মাণ শুরু করেন। এরপর আল্লাহর নির্দেশে হজের প্রবর্তন করেন ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম। সেই থেকে হজ পালন করে আসছেন মুসলমান ধর্মালম্বীরা।

হজ ইসলামের পাঁচটি স্তম্ভের একটি ফরজ ইবাদত। সাড়ে চার হাজার বছর আগে, আল্লাহর নির্দেশে হজরত ইব্রাহিম সর্বপ্রথম হজের প্রবর্তন করেন। এরপর থেকে নবী-রাসুল পরম্পরায় এখন পর্যন্ত হজ পালন করে আসছেন মুসলামানরা। পরবর্তীতে সামর্থ্যবান মুসলমানদের ওপর হজ আবশ্যকীয় বলে ঘোষণা দেন হজরত মুহাম্মদ (সা:)।  

পবিত্র হজের সাথে জড়িয়ে আছে কাবার ইতিহাস। হজ শুরুর আগে, ফেরেশতাদের সহায়তায় সর্বপ্রথম কাবা ঘর নির্মাণ করেন হজরত আদম। এই কাবা ঘর বিভিন্ন সময় ক্ষতিগ্রস্ত হয়। এরপর প্রায় সাড়ে চার হাজার বছর আগে আল্লাহর নির্দেশে হজরত ইব্রাহিম ও তাঁর প্রথম পুত্র হজরত ইসমাইল মক্কায় পবিত্র কাবা ঘর পুনর্নির্মাণ শুরু করেন।

ইসলাম ধর্মমতে ভূমণ্ডল, চন্দ্র, সূর্য ও তারকারাজি সৃষ্টি করার আগে মহান রাব্বুল আলামিন কাবার জমিনকে সৃষ্টি করেন। পরে আল্লাহ কাবার নিচ থেকে জমিনকে বিস্তৃত করে সারা পৃথিবী সৃষ্টি করেন বলে কোরআনে বলা আছে।

প্রয়োজনের তাগিদে এ পর্যন্ত ১২ বার কাবা ঘর পুনর্নির্মাণ করা হয়। আল্লাহর সান্নিধ্য পাওয়ার আশায় বিশ্বের বিভিন্ন অঞ্চলের মুসলমানরা পবিত্র কাবা তাওয়াফ বা জিয়ারতের সংকল্প নিয়ে ছুটে আসেন পবিত্র মক্কায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status