|
বাংলাদেশের বাজারে রেনো ফোর আনছে অপো
নতুন সময় প্রতিবেদক
|
![]() বাংলাদেশের বাজারে রেনো ফোর আনছে অপো অপোর রেনো ফোরে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সে অভূতপূর্ব অগ্রগতি নিয়ে এসেছে। এর ফলে ডিসপ্লে স্পর্শ না করেই শুধুমাত্র হাতের ইশারায় ফোনের বিভিন্ন ফিচার নিয়ন্ত্রণ করা যাবে। এতে ব্যবহারকারীরা ফোনের বিশাল ৬.৪৩ ইঞ্চি ডিসপ্লেতে কোনো টিউটোরিয়াল দেখে রান্নার সময় বা খাওয়ার সময় হাতের ব্যবহার না করেই ফোন ব্যবহার করার এবং ফিচারের মধ্যে কাজের সুবিধা পাবেন। কার্ভড ডিজাইনের চমৎকার ডুয়েল পাঞ্চ-হোল ডিসপ্লেতে থাকছে অনন্য সেলফি ক্যামেরা। আর পেছনের ক্যামেরায় এআই কালার পোর্টেট এবং নাইট ফ্লেয়ার পোর্ট্রেট মোডে চমৎকার ডিটেইলসের নান্দনিক পোর্ট্রেট তোলা যাবে। পোর্ট্রেট তোলার সময় এ দুই মোডের ব্যবহারে মিলবে অসাধারণ ব্লার ব্যাকগ্রাউন্ড, ফলে ছবির ফোকাস সবসময় ব্যবহারকারীর ওপরই থাকবে। এছাড়া রেনো ফোরের এআই কালার ভিডিও, সেকেন্ডে ৯৬০ ফ্রেমে এআই স্লো মোশন, আল্ট্রা স্টেডি ভিডিও ৩.০ এর ব্যবহারে ভিডিও করায় পাওয়া যাবে অনন্যসাধারণ অভিজ্ঞতা। এক হাতে সহজে ব্যবহারের জন্য রেনো ফোর এমন ডিজাইনে তৈরি করা হয়েছে যেন শক্তিশালী ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনের আকার খুব বড় না হয়। চমৎকার গতিতে কাজ এবং গেমিংয়ের জন্যে এ ফোনে শক্তিশালী কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭২০জি চিপসেট ব্যবহার করা হয়েছে। তাছাড়া, রেনো ফোরে থাকছে ৩০ ওয়াটের ভোক ফ্ল্যাশ চার্জ প্রযুক্তি, যা দিয়ে মাত্র ২০ মিনিটের ব্যাটারির ৫০ শতাংশ চার্জ করা যাবে। অতি শীঘ্রই বাংলাদেশের বাজারে চোখ ধাঁধানো রঙে আসবে রেনো ফোর এবং এর অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে কালার ওএস ৭.২। আপগ্রেডেড সিস্টেমে থাকছে অত্যাধুনিক পাওয়ার সেভিং মোড এবং গ্র্যাভিটি ওয়ালপেপার। অসাধারণ পারফরম্যান্স নিয়ে ট্রেন্ডি ডিজাইনের রেনো ফোর বাংলাদেশের স্মার্টফোন উৎসাহীদের আকৃষ্ট করবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
তেঁতুলিয়ায় ফ্যামিলি কার্ড জরিপের শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক শূকরিয়া পারভীন
বাগমারায় লীজের মেয়াদ শেষেও দীঘি দখলে রাখার অভিযোগ, মানববন্ধনে ক্ষোভ
কোনো সন্তানের পিতাকে যেন বলতে না হয়- এদেশে বিচার নেই: শাকিব খান
ভয়-প্রলোভনে নারী শিকার, নর্থ সাউথ ট্রাস্টি শাহজাহানের বিরুদ্ধে যৌন হয়রানি ও দুর্নীতির অভিযোগ
