ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৪ মে ২০২৬ ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
আক্রান্ত ১ কোটি ৬১ লাখ, মৃত্যু ৬ লাখ ৪৭ হাজার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 27 July, 2020, 10:46 AM

আক্রান্ত ১ কোটি ৬১ লাখ, মৃত্যু ৬ লাখ ৪৭ হাজার

আক্রান্ত ১ কোটি ৬১ লাখ, মৃত্যু ৬ লাখ ৪৭ হাজার

প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে সারাবিশ্বে আক্রান্তের সংখ্যা দেড় কোটি ছাড়িয়ে গেছে। করোনার সার্বক্ষণিক তথ্য রাখা, জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে সোমবার সকাল পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৬১ লাখ ৯৯ হাজার ৯৩১ জন।

এছাড়া সোমবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে ভাইরাসটিতে মারা গেছেন ৬ লাখ ৪৭ হাজার ৯১০ জন। ইতোমধ্যে বিশ্বের ১৮৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এ প্রাণঘাতী ভাইরাস।

আমেরিকার দুই মহাদেশ ও দক্ষিণ এশিয়ায় সংক্রমণ দ্রুত বাড়ছে। অন্যদিকে ইউরোপকে লণ্ডভণ্ড করে দিয়ে করোনা কিছুটা স্তিমিত হলেও সেখানেও আবার রোগটির পুনরুত্থান দেখা যাচ্ছে। তবে আশার কথা হচ্ছে, এ ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থতার হার দ্রুত বাড়ছে। অন্যদিকে আক্রান্তের সংখ্যার সঙ্গে পাল্লা দেয়নি মৃত্যুহার। প্রাণহানিও স্থিতিশীল রয়েছে।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৪২ লাখ ৩৩ হাজার আর মৃত্যু হয়েছে ১ লাখ ৪৬ হাজার মানুষের।

করোনায় দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু ব্রাজিলে। সেখানে ২৪ লাখ ১৯ হাজার মানুষ করোনায় আক্রান্ত এবং মারা গেছে ৮৭ হাজার ৪ জন।

তৃতীয় সর্বোচ্চ আক্রান্ত ভারতে। সোমবার পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ৮৫ হাজার। মৃত্যুর সংখ্যা কিছুটা কম ভারতে। মৃত্যুর দিক দিয়ে ভারত ষষ্ঠ। সেখানে করোনায় মারা গেছে ৩২ হাজার ৬৩ জন।

করোনায় চতুর্থ সর্বোচ্চ আক্রান্ত হয়েছে রাশিয়ায়। দেশটিতে ৮ লাখ ১১ হাজার জনের করোনা শনাক্ত হয়েছে। রাশিয়াতেও মৃত্যুর সংখ্যা তুলনামূলক কম। করোনায় মৃত্যুর দিক দিয়ে রাশিয়া ১১তম। এখন পর্যন্ত সেখানে মারা গেছে ১৩ হাজার ২৪৯ জন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status