ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৬ মে ২০২৬ ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩
২ দিনে শনাক্ত ২ জন, স্বাস্থ্যবিধি মানতে কড়াকড়ি ভিয়েতনামে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 26 July, 2020, 2:50 PM

২ দিনে শনাক্ত ২ জন, স্বাস্থ্যবিধি মানতে কড়াকড়ি ভিয়েতনামে

২ দিনে শনাক্ত ২ জন, স্বাস্থ্যবিধি মানতে কড়াকড়ি ভিয়েতনামে

স্থানীয়ভাবে দুজনের দেহে করোনার সংক্রমণ ধরা পড়ায় ড্যানং শহরে আবারও সামাজিক দূরত্ব মেনে চলার ওপর কড়াকড়ি আরোপ করেছে দক্ষিণ এশিয়ার উদীয়মান শক্তিশালী অর্থনীতির দেশ ভিয়েতনাম।

রোববার (২৬ জুলাই) দুপুর পর্যন্ত ভিয়েতনামে মোট করোনায় আক্রান্ত হয়েছে ৪১৮ জন। এখন পর্যন্ত দেশটির কোন নাগরিক এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাননি।

এপ্রিলের পর গত শনিবার (২৫ জুলাই) দেশটিতে স্থানীয়ভাবে একজনের দেহে করোনার উপস্থিতি মেলার পর রোববার (২৬ জুলাই) আরও একজন কোভিড-১৯ পজিটিভ হওয়ার দেশটির বিচ শহর ড্যানংয়ে সামাজিক দূরত্ব বজায় রাখতে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) দেশটির গণমাধ্যমগুলো জানায়, সরকারি এক বিবৃতিতে পরবর্তী কোন নির্দেশনা না দেয়া পর্যন্ত ড্যানং শহরে অবশ্যই সামাজিক দূরত্ব মেনে চলতে বলা হয়েছে। উপকূলীয় এই পর্যটন শহরে ১৪ দিন পর্যটকদের না আসতে বলা হয়েছে। এসময়ে, সব ধর্মীয় আচার-অনুষ্ঠান, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে।   

ড্যানংয়ে ঘরের বাইরে মাস্ক পড়া বাধ্যতামূলক করা হয়েছে এবং জনসম্পৃক্ত এলাকায় ৩০ জনের বেশি একসাথে সমেবেতকে নিষিদ্ধ করা হয়েছে।

এর আগে গত শনিবার ৯৯ দিন পর ড্যানংয়ে কমিউনিটি ট্রান্সমিশনের মাধ্যমে ৫৭ বছর বয়সী এক ব্যক্তির শরীরে কোভিড-১৯'র উপস্থিতি সনাক্ত হয়। ওই ব্যক্তি তার স্ত্রী, তার মেয়ে ও মেয়ের জামাই এবং নাতি নিয়ে ড্যানং শহরে বসবাস করতেন।

পরিবার সূত্রে জানা যায় প্রায় মাসখানেক হলে তিনি শহরের বাইরে যাননি। তবে, হাই চু জেলায় ৭ জুলাই থেকে ২০ জুলাইয়ের মধ্যে তিনটি স্বাস্থ্যসেবা কেন্দ্র ও একটি বিয়ের অনুষ্ঠানে তিনি যোগ দিয়েছিলেন। এরপর ২০ জুলাই সকালে তিনি জ্বর-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ড্যানংয়ের একটি হাসপাতালে যান। প্রাথমিক পরীক্ষায় তার নিউমোনিয়া ধরা পড়লে কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষার পর জানা যায় তিনি করোনাভাইরাসে আক্রান্ত। এরপর অবস্থা খারাপ হলে তাকে ড্যানং জাতীয় হাসপাতালে তাকে পাঠানো হয়। তার সংস্পর্শে এসেছে এমন ১০৫ জনের করোনা পরীক্ষা করা হয়। তবে তাদের সকলেই করোনামুক্ত বলে রিপোর্ট দেয় ড্যানংয়ের জাতীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status