ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঘূর্ণিঝড়ের প্রভাবে টেক্সাসে ভূমিধস
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 26 July, 2020, 9:34 AM

ঘূর্ণিঝড়ের প্রভাবে টেক্সাসে ভূমিধস

ঘূর্ণিঝড়ের প্রভাবে টেক্সাসে ভূমিধস

ঘূর্ণিঝড় হান্নার প্রভাবে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে ভূমিধসের ঘটনা ঘটেছে। হান্না ছাড়াও ডোগলাস এবং গোনজালো নামে যুক্তরাষ্ট্রে আরও দু'টি ঘূর্ণিঝড় আঘাত হানতে যাচ্ছে। খবর বিবিসি, সিএনএন।

এদিকে, কর্মকর্তারা সতর্ক করেছেন যে, হান্নার প্রভাবে ভারী বৃষ্টিপাত এবং ঝড়ো বাতাস বয়ে যাবে। এই ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়-ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

৩২টি কাউন্টিতে দুর্যোগের সতর্কতা জারি করেছেন গভর্নর গ্রেগ অ্যাবোট। করোনাভাইরাসের কারণে জরুরি সেবাদান বাধাগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

স্থানীয় সময় শনিবার পেডরে দ্বীপপুঞ্জে হান্নার প্রভাবে ভূমিধসের ঘটনা ঘটেছে। ঘূর্ণিঝড়ের সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৪৫ কিলোমিটার।

হান্নাকে ক্যাটাগরি এক মাত্রার ঘূর্ণিঝড় হিসেবে উল্লেখ করা হয়েছে। দুর্যোগের সময় লোকজনকে জরুরি বিভাগের দেওয়া নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

এদিকে, হাওয়াই দ্বীপপুঞ্জের দিকে এগিয়ে যাচ্ছে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামুদ্রিক ঘূর্ণিঝড় ডগলাস। ক্যাটাগরি ৩-এর প্রবল শক্তিধর ঝড়টির গতিবেগ ঘণ্টায় ১২০ মাইল (প্রায় ১৯৩ কিলোমিটার/ঘণ্টা) এবং কেন্দ্র থেকে অন্তত ২৫ মাইল বিস্তৃত হয়ে এগিয়ে যাচ্ছে সেটি।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, রোববার হাওয়াই অঙ্গরাজ্যে আঘাত হানতে পারে ঝড়টি। এসময় শক্তিশালী ঝড়ো হাওয়া, ভয়ঙ্কর ঢেউ এবং ভারি বৃষ্টিপাত হতে পারে ওই এলাকায়।

ঘূর্ণিঝড় ডগলাস এই মুহূর্তে হিলো দ্বীপ থেকে ৮৯৫ মাইল পূর্ব-দক্ষিণপূর্বে রয়েছে এবং সেটি সোজাসুজি হাওয়াইয়ের দিকে এগিয়ে যাচ্ছে। তবে আশার কথা হচ্ছে, যাত্রাপথে শীতল পানি ও উষ্ণ বাতাসের সংস্পর্শে আসায় ঝড়টির শক্তি কমতে শুরু করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার প্রশাসন দুর্যোগ পরিস্থিতি ভালোভাবে পর্যবেক্ষণ করছে।

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status