ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
অফিসে ডেকে নিয়ে বাইরে থেকে দরজার তালা আটকে তরুণীকে ধর্ষণ!
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 26 July, 2020, 9:26 AM

অফিসে ডেকে নিয়ে বাইরে থেকে দরজার তালা আটকে তরুণীকে ধর্ষণ!

অফিসে ডেকে নিয়ে বাইরে থেকে দরজার তালা আটকে তরুণীকে ধর্ষণ!

বাড্ডার প্রগতি সরণি এলাকায় একটি অফিসে ডেকে নিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সহযোগিতার জন্য দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে মূল আসামিকে পলাতক রয়েছেন।

স্বাস্থ্য পরীক্ষার জন্য শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) তরুণীকে ভর্তি করা হয়েছে।

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদুর রহমান জানান, পটুয়াখালীর ওই তরুণী উচ্চ মাধ্যমিক পাস করার পর চাকরির খোঁজে ঢাকায় আসে। ৯ দিন আগে বাড্ডা হোসেন মার্কেটের পেছনে এক পরিচিত ব্যক্তির বাসায় ওঠে। সেখানে এক ব্যক্তি তাকে প্রগতি সরণির শেল্টার সিকিউরিটি সার্ভিসেস বিডি লিমিটেডে চাকরি পাইয়ে দেয়ার আশ্বাস দেন।

এরপর ১৭ জুলাই প্রগতি সরণির গ-৯৭/১ নম্বর ভবনের চারতলার ওই কোম্পানির অফিসে নিয়ে যান এবং অফিসের দরজা বন্ধ করে ধর্ষণ করেন। দ্বিতীয় আসামি অপারেশন ম্যানেজার শহিদুল হক রুমের বাইরে থেকে দরজার তালা আটকে দেন। সিকিউরিটি কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর জাহিদ হাসানও ধর্ষণে সহায়তা করেন।

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status