ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
দক্ষিণ চীনা সাগরে উত্তেজনা বাড়ছে, ভারতের কড়া বার্তা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 17 July, 2020, 9:44 AM

দক্ষিণ চীনা সাগরে উত্তেজনা বাড়ছে, ভারতের কড়া বার্তা

দক্ষিণ চীনা সাগরে উত্তেজনা বাড়ছে, ভারতের কড়া বার্তা

বিতর্কিত দক্ষিণ চীনা সাগর নিয়ে উত্তেজনা বেড়েই চলেছে। বৃহস্পতিবার চীনের নাম না করেও ভারত জানিয়েছে, দক্ষিণ চীন সাগর কারও একার সম্পত্তি নয়।

বৃহস্পতিবার, দক্ষিণ চীন সাগর নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, “দক্ষিণ চীন সাগরে বৈশ্বিক কর্তৃত্ব আছে। ওই অঞ্চলে শান্তি ও সুরক্ষা বজায় থাকুক এটাই চায় ভারত।”
বিশ্লেষকদের মতে, দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের আগ্রাসন মেনে নেবে না ভারত, সেই বার্তা কূটনীতির ভাষায় চীনকে দিয়েছে নয়াদিল্লি। লাদাখে চীনা আগ্রাসন না থামলে ভারতও যে পালটা কূটনৈতিক ফ্রন্টে আগ্রাসী হয়ে উঠবে সেই বার্তাও দেওয়া হয়েছে চীন প্রশাসনকে। এদিকে, লাদাখে সেনা প্রত্যাহার নিয়ে এদিন অনুরাগ শ্রীবাস্তব জানান, দু’দেশের মধ্যে আলোচনা ফলপ্রসূ হয়েছে। নিয়ন্ত্রণরেখা বরাবর সেনা প্রত্যাহারে দু’পক্ষই রাজি হয়েছে।

উল্লেখ্য, দক্ষিণ চীন সাগরে আধিপত্য নিয়ে চীনের লড়াই সিঙ্গাপুর, মালয়েশিয়া, ফিলিপাইন, জাপান এবং সুদূর ইন্দোনেশিয়ার সঙ্গেও। তাদের ভূখণ্ড থেকে দেড় হাজার কিলোমিটার দূরে অবস্থিত ইন্দোনেশিয়ার একটি দ্বীপেও মাছ ধরার অধিকার চাইছে চীন। অন্যদিকে, সেখানে দুটি যুদ্ধবিমানবাহী রণতরী পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status