ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
ম্যাচ শুরুর ৩ ঘণ্টা আগে দল থেকে বাদ আর্চার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 16 July, 2020, 2:44 PM

ম্যাচ শুরুর ৩ ঘণ্টা আগে দল থেকে বাদ আর্চার

ম্যাচ শুরুর ৩ ঘণ্টা আগে দল থেকে বাদ আর্চার

বাংলাদেশ সময় বিকেল ৪টায় তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। সাউদাম্পটনে প্রথম ম্যাচ খেলার পর দুই দল এখন দ্বিতীয় টেস্ট খেলতে অবস্থান করছে ওল্ড ট্র্যাফোর্ডে।

এই ম্যাচের জন্য বুধবার সন্ধ্যার পর ১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট দল। যেখানে বিশ্রাম দেয়া হয়েছে দুই পেসার মার্ক উড ও জিমি অ্যান্ডারসনকে। ফলে ধরেই নেয়া হয়েছিল যে, জোফরা আর্চারের সঙ্গে পেসার হিসেবে খেলবেন স্টুয়ার্ট ব্রড এবং ক্রিস ওকস।

কিন্তু ম্যাচ শুরুর ঘণ্টা তিনেক আগে বদলে গেল সবকিছু। একাদশে প্রায় নিশ্চিত থাকা জোফরা আর্চারকে ১৩ জনের দল থেকেই বাদ দিয়ে দিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। এর পেছনে অবশ্য রয়েছে গুরুতর কারণ। দলে ‘বায়ো সিকিউর বাবল’ ভেঙে বাইরে গিয়েছিলেন আর্চার। যা কি না পুরো দলের জন্যই ঝুঁকিপূর্ণ।

এমনটা করায় শাস্তি হিসেবে দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ দেয়া হয়েছে আর্চারকে। এখন তাকে থাকতে পাঁচদিনের কঠোর আইসোলেশনে। এ সময়ের মধ্যে দুইবার করানো হবে করোনা পরীক্ষা। দুইবার নেগেটিভ ফলাফল পেলেই তবে তৃতীয় ম্যাচে খেলার অনুমতি পাবেন এ ক্যারিবীয় বংশোদ্ভূত পেসার।

নিজের এই কাজের জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন আর্চার। ইসিবির দেয়া আনুষ্ঠানিক বিবৃতিতে তিনি বলেছেন, ‘আমি যা করেছি তার জন্য দুঃখপ্রকাশ করছি। শুধু নিজেকে নয়, পুরো দল এবং টিম ম্যানেজম্যান্টকেও বিপদে ফেলে দিয়েছি। আমার এই কাজের কারণে দেয়া সকল শাস্তি ও পদক্ষেপ মেনে নিচ্ছি আমি। বায়ো সিকিউর বাবলে থাকা সকলের কাছে আমি ক্ষমা চাইছি। সিরিজের এই অবস্থায় বাদ পড়ার কষ্ট অনেক বেশি। আমার মনে হচ্ছে দুই দলকেই বিপদে ফেলেছি। আবারও ক্ষমা প্রার্থনা করছি।’

আর্চারকে বাদ দেয়ায় এখন দ্বিতীয় টেস্টের জন্য ইংল্যান্ডের স্কোয়াড হয়ে গেল ১২ জনের। তার বদলে কাউকে নেয়ার কথাও জানায়নি ইসিবি। ফলে করোনা সাব কিংবা কনকাশন সাবের প্রয়োজন পড়লে তখন বেশ ঝামেলায়ই পড়তে হবে তাদের।

দ্বিতীয় টেস্টের জন্য পরিবর্তিত ইংল্যান্ড দল: জো রুট (অধিনায়ক), ডমিনিক বেস, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জস বাটলার, জ্যাক ক্রাওলি, স্যাম কারান, অলি পোপ, অলি রবিনসন, ডম সিবলি, বেন স্টোকস এবং ক্রিস ওকস।

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status