ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
ভারতে একদিনে করোনায় আক্রান্ত ৩০ হাজার ছাড়ালো
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 16 July, 2020, 1:01 PM

ভারতে একদিনে করোনায় আক্রান্ত ৩০ হাজার ছাড়ালো

ভারতে একদিনে করোনায় আক্রান্ত ৩০ হাজার ছাড়ালো

ভারতে একদিনে রেকর্ড সংখ্যক ৩২ হাজার ৬৯৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। দেশটিতে প্রথমবার একদিনে ৩০ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হলো। ফলে মোট করোনা রোগীর সংখ্যা ৯ লাখ ৬৮ হাজার ছাড়িয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় এক বুলেটিনে জানায়, বুধবার সকাল থেকে বৃহস্পতিবার (১৬ জুলাই) পর্যন্ত ৬০৬ জনের মৃত্যু হয়েছে মারাত্মক এই ছোঁয়াচে রোগে। মোট মৃত্যু বেড়ে ২৪ হাজার ৯১৫ জন।

দেশে এখন পর্যন্ত ৬ লাখ ১০ হাজারের বেশি রোগী সুস্থ হয়ে গেছেন। আজ (১৬ জুলাই) সকাল পর্যন্ত শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৩.২৫ শতাংশ।

এ-নিয়ে টানা দ্বিতীয় দিন একদিনে রেকর্ড সংক্রমণের খবর মিললো। বুধবার (১৫ জুলাই) নতুন আক্রান্ত রোগী ছিল ২৯ হাজারের বেশি।

করোনায় আজ পজিটিভ হয়েছে ১০ শতাংশ, যা বুধবার ছিল ৯.১৯ শতাংশ। এখন পর্যন্ত ১ কোটি ২৭ লাখের মতো নমুনা পরীক্ষা করা হয়েছে। বুধবার সর্বোচ্চ ৩ লাখ ২৬ হাজার ৮২৬টি পরীক্ষা হয়েছে বলে জানিয়েছে সরকার।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৭ হাজার ৯৭৫ জনের করোনা হয়েছে মহারাষ্ট্র রাজ্যে। সেখানে মোট আক্রান্ত ২ লাখ ৭৫ হাজারের বেশি, যার মধ্যে মারা গেছেন ১১ হাজারের মতো। তামিলনাড়ুতে আক্রান্ত দেড় লাখ ছাড়িয়েছে, ২ হাজার ১৬৭ জন মারা গেছেন এই রাজ্যে।


সম্পাদনা: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status