ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
কাতার বিশ্বকাপের উদ্বোধন ২১ নভেম্বর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 15 July, 2020, 10:13 PM

কাতার বিশ্বকাপের উদ্বোধন ২১ নভেম্বর

কাতার বিশ্বকাপের উদ্বোধন ২১ নভেম্বর

মহামারি করোনাভাইরাসের কারণে বদলে গেছে ক্রীড়াঙ্গন সূচী। তারপরও মহামারি কাটিয়ে মাঠে গড়িয়েছে খেলা। এরই মধ্যে ২০২২ সালের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের তারিখ ঘোষণা করলো স্বাগতিক দেশ কাতার। গত সালের বিশ্বকাপের ফাইনালের দিনেই এই সূচি ঘোষণা করলো কাতার।

বুধবার জানা যায়, ২০২২ সালের ২১ নভেম্বরে আল বায়েত স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে। ৬০ হাজার দর্শক এক সঙ্গে এ স্টেডিয়ামে খেলা দেখতে পারবে।

উদ্বোধনী অনুষ্ঠানের বিষয়েও এখনো কোনকিছু জানায়নি আয়োজক কাতার। তবে বিশ্বকাপের জন্য যেভাবে প্রস্তুতি দেখে আশা করাই যায়, জাঁকজমকপূর্ণ একটি অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে তারা।

গেল বিশ্বকাপ ৩২ দিনে অনুষ্ঠিত হলেও, কাতারের তাপমাত্রা বিবেচনায় এবার সেটি কমিয়ে আনা হয়েছে। ২৮ দিনে টুর্নামেন্ট শেষ করবে ফিফা।

প্রতিদিন অনুষ্ঠিত হবে ৪টি করে ম্যাচ। স্থানীয় সময় দুপুর ১টা, ৪টা, ৭টা এবং ১০টায় ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

১৭ ডিসেম্বর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে খালিফা স্টেডিয়ামে। পরদিন ১৮ ডিসেম্বর আসরের ফাইনাল ম্যাচের ভেন্যু ৮০ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন লুসাইল স্টেডিয়াম।  

প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে দোহার ৮টি ভেন্যুতে। কাছাকাছি সব ভেন্যু হওয়ায় সমর্থকদের পোহাতে হবেনা বাড়তি ঝামেলা। এক স্টেডিয়াম থেকে অন্য স্টেডিয়ামের দূরত্ব মাত্র ৩০ মাইল হওয়ায় সহজেই যাতায়াত করতে পারবেন দর্শকরা।

তবে এখনো চূড়ান্ত হয়নি কোন দল কোন গ্রুপে খেলবে। ২০২২ সালের মার্চের শেষ কিংবা এপ্রিলের শুরুতে গ্রুপ নির্ধারণী ড্র অনুষ্ঠিত হবে। তবে এটিই হতে যাচ্ছে ৩২ দলের শেষ বিশ্বকাপ। পরবর্তি আসর থেকে বাড়ানো হবে অংশগ্রহণকারী দলের সংখ্যা।



সম্পাদনা: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status