ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
এবার আল-আকসা উদ্ধারের ঘোষণা দিলেন এরদোগান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 15 July, 2020, 7:26 PM

এবার আল-আকসা উদ্ধারের ঘোষণা দিলেন এরদোগান

এবার আল-আকসা উদ্ধারের ঘোষণা দিলেন এরদোগান

ঐতিহাসিক আয়া সোফিকাকে মসজিদে রুপান্তর করার পর এবার মুসলিমদের তৃতীয় পবিত্র স্থান আল আকসা মসজিদ উদ্ধারের ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। জেরুজালেম পোস্ট, ইসলামিক ইনফর্মেশন এর প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

তুরস্কের প্রেসিডেন্টের ওয়েবসাইটে বলা হয়, আয়া সোফিয়াকে মসজিদ হিসেবে পুনঃরূপান্তরের মাধ্যমে আল আকসা মসজিদ স্বাধীন করার যাত্রা শুরু হয়েছে। আয়া সোফিয়া পুনরুদ্ধার মুসলমান ও নির্যাতিত, নিষ্পেষিত মানুষদের আশার পুনর্জাগরণের প্রথম পদক্ষেপ।’

উল্লেখ্য, রোমের সম্রাট জাস্টিনিয়ান প্রথম এর রাজত্বকালে ৫৩৭ খ্রিস্টাব্দে নির্মিত হয় আয়া সোফিয়া। তখন থেকেই এটি বিশ্বের বৃহত্তম অভ্যন্তরীণ স্থান এবং একটি সর্বপ্রথম পূর্ণঝুলন্ত গম্বুজ।

১৪৫৩ সালে সুলতান মুহাম্মাদ ফাতিহ ইস্তাবুল বিজয় করে তা ক্রয় করে এবং মসজিদ হিসেবে ওয়াকফ করে দেয়। ৪৮১ বছর পর ১৯৩৪ সালের ২৪ নভেম্বর কামাল আতাতুর্কের মন্ত্রীপরিষদ এটিকে জাদুঘরে পরিণত করে। ৮৬ বছর পর আবার তা মসজিদ হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত হয়।


সম্পাদনা: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status