ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
বিগ ব্যাশের সূচি ঘোষণা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 15 July, 2020, 7:21 PM

বিগ ব্যাশের সূচি ঘোষণা

বিগ ব্যাশের সূচি ঘোষণা

করোনার প্রভাব অনেকটাই কমে গেছে অস্ট্রেলিয়ায়। তবে নতুন করে সংক্রমণ বেড়েছে সিডনি ও মেলবোর্নে। এর মধ্যেই বিগ ব্যাশের সূচি ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। আগামি ৩ ডিসেম্বর অ্যাডিলেড স্ট্রাইকার্সের মাঠে মেলবোর্ন রেনেগেডসের ম্যাচ দিয়ে শুরু হবে বিগ ব্যাশের দশম আসর। নারী বিগ ব্যাশ টি-টোয়েন্টি লীগেরও সূচি ঘোষণা করেছে সিএ। নারীদের খেলা শুরু হবে ১৭ই অক্টোবর, শেষ হবে ২৯শে নভেম্বর। এরপরই মাঠে গড়াবে পুরুষদের খেলা।

ক্রিকেট অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের প্রধান অলিস্টার ডবসন বলেন, ‘দেশে এবং সারা বিশ্বের করোনা পরিস্থিতি দ্রুত পাল্টাচ্ছে। এর মধ্যে সূচি নির্ধারণ সহজ ছিল না। করোনা পরিস্থিতি প্রভাব ফেলতে পারে বিগ ব্যাশে। এর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হচ্ছে। কভিড-১৯ এর কারণে সূচিতে পরিবর্তনও আনা হতে পারে।

বিগ ব্যাশ শুরুর সময় সূচি নির্ধারিত রয়েছে ভারতের অস্ট্রেলিয়া সফরেরও। চার ম্যাচ সিরিজের প্রথমটি শুরু হবে তখন। ভারতের বিপক্ষে হোম সিরিজটিও নির্ধারিত সময়ে আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত করার এ ব্যাপারে আইসিসি দ্রুতই আনুষ্ঠানিক ঘোষণা দেবে বলে ধারণা করা হচ্ছে।


সম্পাদনা: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status