ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
এবার ২৫ লাখ টাকায় মিলবে ‘মেসি’
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 15 July, 2020, 1:32 PM

এবার ২৫ লাখ টাকায় মিলবে ‘মেসি’

এবার ২৫ লাখ টাকায় মিলবে ‘মেসি’

জমে উঠছে দেশের বিভিন্ন স্থানে কোরবানীর পশুর হাটগুলো। আর বরাবরের মতোই পশুর হাটের মূল আকর্ষণ খামারিদের আনা বড় সাইজের গরুগুলো। সঙ্গে এসব গরুর অতিরঞ্জিত বিভিন্ন নাম।

এবার কিশোরগঞ্জে একটি পশুরহাটে দেখে গেলো কোরবানির মাঠেও নেমেছে মেসি! তবে এ মেসি হলো কোরবানির জন্য প্রস্তুত করা একটি গরু। খুবই শান্ত স্বভাবের হওয়ায় গরুর মালিক দুলাল মিয়া নাম রাখেন ‘মেসি-২’। পরম যত্নে লালন-পালন করা মেসির দাম হাঁকছেন ২৫ লাখ টাকা।

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ডুলিহর গ্রামের ভাই ভাই খামারে লালন-পালন করা হয় ষাঁড়টিকে। এটি বিক্রির জন্য সামাজিক যোগাযোগ মাধ‌্যমসহ বিভিন্ন জায়গায় বিজ্ঞাপনও দেওয়া হয়েছে। এরই মধ্যে ‘মেসি-২’কে কিনতে দেশের বিভিন্ন জায়গা থেকে পাইকাররা যোগাযোগ করছেন গরুর মালিকের সঙ্গে। প্রতিদিনই ‘মেসি-২’ কে দেখতে খামারে লোকজন ভিড় করছেন।



সম্পাদনা: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status