ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
কুমেক হাসপাতালে জ্বর-সর্দিতে নারীসহ চারজনের মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 15 July, 2020, 1:14 PM

কুমেক হাসপাতালে জ্বর-সর্দিতে নারীসহ চারজনের মৃত্যু

কুমেক হাসপাতালে জ্বর-সর্দিতে নারীসহ চারজনের মৃত্যু

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় জ্বর-সর্দি নিয়ে এক নারীসহ আরো চারজনের মৃত্যু হয়েছে। হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

বুধবার সকালে কুমেক হাসপাতালের সহকারী সার্জন ডা. মোয়াজ্জেম এ তথ্য জানিয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় কুমেক হাসপাতালে জ্বর-সর্দি নিয়ে আইসিইউতে মারা যান, কুমিল্লার দেবিদ্বার উপজেলার আবদুল্লাহপুর গ্রামের আবদুল গফুর, কুমিল্লার লালমাই উপজেলার জয়নাল আবেদিনের ছেলে মফিজুর ইসলাম, কুমিল্লার লাকসাম উপজেলায় ইব্রাহিম খলিলের ছেলে আবদুর গফুর এবং কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ইয়াহিয়ার মেয়ে জাহারা খাতুন।
      
উল্লেখ্য, মেডিকেলের করোনা ইউনিটে পজিটিভ ও উপসর্গ নিয়ে মারা গেছেন ২০৭ জন। এরমধ্যে করোনা পজিটিভ ৬৮ জন ও করোনা উপসর্গ ছিল ১৩৯ জন।

অন্যদিকে জেলা সিভিল সার্জন অফিসের সূত্রমতে, কুমিল্লায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার হাজার ৬১৫ জন, সুস্থ হয়েছেন দুই হাজার ৫৯৩ জন এবং আক্রান্ত হয়ে মারা গেছেন ১২৩ জন।



সম্পাদনা: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status