ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
ফেনীতে আরও ১৬ জন করোনায় আক্রান্ত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 4 July, 2020, 6:13 PM

ফেনীতে আরও ১৬ জন করোনায় আক্রান্ত

ফেনীতে আরও ১৬ জন করোনায় আক্রান্ত

ফেনীতে আরও ১৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে ফেনীতে ৮৯২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার (০৪ জুলাই) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ মো. ইউসুফ এ তথ্য জানান।

পরিসংখ্যানবিদ মো. ইউসুফ বলেন, শনিবার নোয়াখালীর আবদুল মালেক মেডিকেল কলেজের ল্যাব থেকে ১৫৫ জনের প্রতিবেদন আসে। সেখানে ১৬ জনের করোনা শনাক্ত হয়। নতুন আক্রান্তদের মধ্যে ফেনী সদরে পাঁচজন, দাগনভূঞায় তিনজন, সোনাগাজীতে দুইজন, ছাগলনাইয়ায় তিনজন ও ফুলগাজীতে তিনজন। গত ২৪ ঘণ্টায় জেলায় ৪৫ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, শুক্রবার পর্যন্ত পাঁচ হাজার ১৪৪ জনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়। এর মধ্যে পাঁচ হাজার দুইজনের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। এ পর্যন্ত ফেনীতে শনাক্ত ৮৯২ রোগীর মধ্যে ফেনী সদর উপজেলায় ৩৫১ জন, সোনাগাজীতে ১৫০ জন, দাগনভূঞায় ১৮৬ জন, ছাগলনাইয়ায় ১১২ জন, ফুলগাজীতে ৪৪ জন ও পরশুরামে ৩৬ জন এবং ফেনীর বাইরে অন্য জেলার ১৩ জন। জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ১৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৬৩ জন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status