ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
জনপ্রিয় কণ্ঠশিল্পী খুনের প্রতিবাদে বিক্ষুব্ধ জনতার বিক্ষোভ, নিহত ৫০
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 1 July, 2020, 8:03 PM

জনপ্রিয় কণ্ঠশিল্পী খুনের প্রতিবাদে বিক্ষুব্ধ জনতার বিক্ষোভ, নিহত ৫০

জনপ্রিয় কণ্ঠশিল্পী খুনের প্রতিবাদে বিক্ষুব্ধ জনতার বিক্ষোভ, নিহত ৫০

তারকা বলতেই মানুষের ভালো লাগার ও আগ্রহের জায়গা। প্রিয় তারকার অকাল মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারে না ভক্তরা। এবার পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ায় জনপ্রিয় এক গায়ককে গুলি করে হত্যার প্রতিবাদে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। পরে এই উত্তাল এই বিক্ষোভে অংশগ্রহণকারীদের সঙ্গে আইনশৃঙ্খলাবাহিনীর সংঘর্ষে অন্তত ৫০ জনের প্রাণহানি ঘটেছে।

জানা গেছে, দেশটির ওরোমিয়া অঞ্চলে বিক্ষোভকারীদের সঙ্গে সহিংস সংঘাতে ওই ৫০ জন মারা যান বলে বুধবার আঞ্চলিক এক মুখপাত্র নিশ্চিত করেছেন। সোমবার রাতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন দেশটির জনপ্রিয় সঙ্গীত শিল্পী হাকালু হান্দিসা। পুলিশ বলছে, দুর্বৃত্তরা টার্গেট করে ওই শিল্পীকে হত্যা করেছে। পরদিন সকালে দেশটির রাজধানী আদ্দিস আবাবা এবং ওরোমিয়া অঞ্চলের হাজার হাজার মানুষ বিক্ষোভ-প্রতিবাদে ফেটে পড়েন।
দেশটির সরকারের মুখপাত্র গেটাচিউ ব্যালচা বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, সংঘর্ষে নিহতদের মধ্যে বিক্ষোভকারী এবং নিরাপত্তাবাহিনীর সদস্যরা রয়েছেন। বিক্ষোভকারীরা কিছু কিছু ব্যবসা-প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করেছেন বলে জানান তিনি। ইথিওপিয়ান এই কর্মকর্তা বলেন, আমরা পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত ছিলাম না। পুলিশ বলছে, মঙ্গলবার রাতে আদ্দিস আবাবায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এছাড়া রাজধানীতে পৃথক তিনটি বিস্ফোরণে আরও অজ্ঞাতসংখ্যক মানুষ হতাহত হয়েছেন।

শিল্পী হাকালু হান্দিসা দেশটির তরুণ প্রজন্মের কাছে ব্যাপক জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী ছিলেন। দেশটিতে তিন বছরের টানা গণ-আন্দোলনের মুখে আগের মেয়াদের প্রধানমন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হন। প্রধানমন্ত্রীর পদত্যাগের পর দেশটিতে বৃহত্তর অবাধ রাজনৈতিক একটি যুগের শুরু হয়। সেই সময় বিক্ষোভকারীরা প্রতিবাদ সমাবেশে হাকালু হান্দিসার গান মাইকে বাজাতেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status