ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
নাকে শ্বাস নিয়ে মুখ দিয়ে ছাড়লেই মরবে করোনা: নোবেলজয়ী বিশেষজ্ঞ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 29 June, 2020, 7:44 PM

নাকে শ্বাস নিয়ে মুখ দিয়ে ছাড়লেই মরবে করোনা: নোবেলজয়ী বিশেষজ্ঞ

নাকে শ্বাস নিয়ে মুখ দিয়ে ছাড়লেই মরবে করোনা: নোবেলজয়ী বিশেষজ্ঞ

করোনা আক্রান্তের সংখ্যা কোটি পার হয়ে গেলেও মেলেনি কোনো ভ্যাকসিনের খোঁজ। ভ্যাকসিন ছাড়াই নানা চিকিৎসার মাধ্যমে কভিড-১৯ কে প্রতিরোধের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিশেষজ্ঞরা। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন অর্ধ কোটি মানুষও।

এদিকে নির্দিষ্ট পদ্ধতিতে শ্বাসপ্রশ্বাস নিলেই করোনা প্রতিরোধ সম্ভব, বলছেন নোবেলজয়ী ফার্মাকোলজিস্ট লুই জে ইগনারো। নিউজ এইটি জানায়, সম্প্রতি ‘‌দ্য কনভারসেশন’ পত্রিকায় প্রকাশিত হয়েছে তার এ বক্তব্য।

নোবেলজয়ী ইগনারোর মতে, নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে মুখ দিয়ে ছাড়তে হবে। তাহলে মরবে করোনার জীবাণু।

এর ব্যাখ্যা দিয়ে তিনি জানান, নাক দিয়ে অক্সিজেন গ্রহণ করে মুখ দিয়ে কার্বন ডাই অক্সাই‌ড পরিত্যাগ করা ভীষণ উপকারী পদ্ধতি। এতে নাইট্রিক অক্সাইড তৈরি হয়। ফলে ফুসফুসে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং গোটা শরীরে অক্সিজেনের জোগান বাড়ে। এই নাইট্রিক অক্সাইড শিরা-ধমনী ও ফুসফসে এন্ডোথেরিয়াম তৈরি হয় যা উচ্চ রক্তচাপ রোধ করে।

পাশাপাশি অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গেও রক্ত সঞ্চালন বাড়ে। এছাড়াও ধমনীতে রক্ত জমাট বাঁধতে পারে না বলে ১৯৯৮ সালে ফিজিওলজি বা ওষুধবিদ্যার ওপর নোবেল জিতে ইগনারো বলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status