ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
‘বিশ্বের সেরা সেন্টার ফরোয়ার্ড লিওয়ানোদোস্কি’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 29 June, 2020, 7:13 PM

‘বিশ্বের সেরা সেন্টার ফরোয়ার্ড লিওয়ানোদোস্কি’

‘বিশ্বের সেরা সেন্টার ফরোয়ার্ড লিওয়ানোদোস্কি’

পোলিশ তারকা রবার্ট লিওয়ানোদোস্কিকে বর্তমান বিশ্বের সেরা সেন্টার ফরোয়ার্ড হিসেবে অভিহিত করেছেন বায়ার্ন মিউনিখের চেয়ারম্যান কাল হেইঞ্জ রুমেনিগে।

শনিবার উল্ফসবার্গকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে জয় দিয়ে বুন্দেসলিগা মৌসুম শেষ করেছে আগেই শিরোপা নিশ্চিত করা বায়ার্ন। এই ম্যাচে দ্বিতীয়ার্ধে পেনাল্টি স্পট থেকে এক গোল করেছেন লিওয়ানোদোস্কি। শেষ ম্যাচের আগেই বুন্দেসলিগায় অষ্টম শিরোপা নিশ্চিত করেছিল বায়ার্ন। পেনাল্টি থেকে গোল করার মাধ্যমে লিওয়ানোদোস্কি মৌসুমের ৩৪তম গোল করার কৃতিত্ব দেখান।

বায়ার্ন মিউনিখের অফিসিয়াল ওয়েবসাইটে রুমেনিগে বলেছেন, ‘এক বুন্দেসলিগা মৌসুমে ৩৪ গোল করা সত্যিই অসাধারণ অর্জন। এত মৌসুমে এর চেয়ে বেশি গোল করার রেকর্ড আছে শুধুমাত্র গার্ড মুলারের। আমি এজন্য রবার্ট লিওয়ানোদোস্কিকে অভিনন্দন ও ধন্যবাদ জানাতে চাই। সে-ই বিশ্বের সেরা সেন্টার ফরোয়ার্ড’।

এই নিয়ে পঞ্চমবারের মত বুন্দেসলিগায় সর্বোচ্চ গোলদাতা হলেন লিওয়ানোদোস্কি।  সর্বমোট ২৩৬ গোল করে বুন্দেসলিগার ইতিহাসে সর্বোচ্চ গোলের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন এই পোলিশ তারকা। তার আগে রয়েছেন মাত্র দুজন খেলোয়াড়- থমাস মুলার ও শালকের তারকা ক্লস ফিশার।

৩৪ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে ২০১৯-২০ বুন্দেসলিগা মৌসুম শেষ করেছে বায়ার্ন। দ্বিতীয় স্থানে থাকা বরুসিয়া ডর্টমুন্ডের সংগ্রহ ৬৯ পয়েন্ট। তিন পয়েন্ট পিছিয়ে তৃতীয় স্থান লাভ করেছে আরবি লিপজিগ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status