ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
পাকিস্তানে করোনায় আক্রান্তের সংখ্যা ২ লাখ ছাড়ালো
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 29 June, 2020, 3:13 PM

পাকিস্তানে করোনায় আক্রান্তের সংখ্যা ২ লাখ ছাড়ালো

পাকিস্তানে করোনায় আক্রান্তের সংখ্যা ২ লাখ ছাড়ালো

পাকিস্তানে মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমেই বেড়ে চলছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরো ৩ হাজার ৬০২ জন প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন, এর ফলে দেশটিতে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ছাড়িয়ে গেছে।

পাকিস্তানের স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, বর্তমানে দেশটিতে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ২ লাখ ৬ হাজার ৫১২ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪ হাজার ১৬৭ জনের। এছাড়া সুস্থ হয়ে উঠেছে ৯৫ হাজার ৪০৭ জন।

রোববার দেশটিতে করোনার ২৩ হাজার ৯টি নমুনা পরীক্ষা করা হয়, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ করা দৈনিক ৫০ হাজার নমুনা পরীক্ষার চেয়ে অনেক অনেক কম। ফলে ধারণা করা হচ্ছে দেশটির প্রকৃত করোনা পরিস্থিতি সরকারি হিসাবের চেয়ে আরো অনেক বেশি ভয়াবহ।

পাকিস্তানে সবচেয়ে বেশি করোনা সংক্রমণের ঘটনা ঘটেছে সিন্ধু প্রদেশে। সেখানে এখন পর্যন্ত মোট ৮০ হাজার ৪৪৬ জন আক্রান্ত হয়েছেন। পাঞ্জাবে আক্রান্ত হয়েছেন ৭৪ হাজার ৭৭৮ জন। খাইবার পাখতুনখাওয়া প্রদেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৭৭৮ জন। এছাড়া রাজধানী ইসলামাবাদে ১২ হাজার ৬৪৩, বেলুচিস্তানে ১০ হাজার ৩৭৬, গিলগিত বালতিস্তান প্রদেশে ১ হাজার ৪৪২ ও আজাদ কাশ্মীরে ১ হাজার ৪৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

সূত্র: ডন
 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status