ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
পাহাড়ে নিয়ে তরুণীকে ধর্ষণ: চট্টগ্রামে অভিযুক্ত ২ ধর্ষক গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 29 June, 2020, 12:19 PM

পাহাড়ে নিয়ে তরুণীকে ধর্ষণ: চট্টগ্রামে অভিযুক্ত ২ ধর্ষক গ্রেপ্তার

পাহাড়ে নিয়ে তরুণীকে ধর্ষণ: চট্টগ্রামে অভিযুক্ত ২ ধর্ষক গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানার ডেবারপাড়ের পাহাড়ি এলাকায় গত শনিবার এক তরুণীকে ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাতভর অভিযান চালিয়ে রবিবার ভোরে এক ডজন মামলার আসামি ও অভিযুক্ত ধর্ষক আনোয়ার হোসেন প্রকাশ ও তার সহযোগী মো. হেলালকে গ্রেপ্তার করার কথা জানায় আইনশৃঙ্খলা বাহিনী।

রোববার (২৮ জুন) রাতে সিএমপির বায়োজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভুক্তভোগী ওই তরুণী (১৭) তার মাকে নিয়ে বায়োজিদ বাংলাবাজার এলাকায় একটি কলোনিতে থাকতেন এবং দুজনেই স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন। তাদের পার্শ্ববর্তী তার মামীর মুরগীর দোকান আছে। গত শনিবার সন্ধ্যায় ওই তরুণী বাসায় ফেরার পথে স্থানীয় ফরেষ্ট পাহাড়ে পথ রোধ করে দাঁড়ায় আনোয়ার হোসেন ও তার সহযোগী হেলাল। তারা মেয়েটিকে জোর করে তুলে নিয়ে নির্জন স্থানে ধর্ষণ করে ফেলে যায়।

পরে মেয়েটির কান্না শুনে স্থানীয়রা উদ্ধার করে ৯৯৯ এ ফোন করে। আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে রাত সাড়ে ৮টার দিকে তাকে উদ্ধার করে এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করি।

ওসি আরও বরেন, ‘এ ঘটনায় রাতেই অভিযান শুরু করে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছি। তারা ধর্ষণের কথা স্বীকার করেছে।’

মামলার তদন্তকারী কর্মকর্তা বায়েজিদ বোস্তামী থানার এসআই নুর নবী বলেন, এ ঘটনায় ধর্ষিতার মা বাদি হয়ে বায়েজিদ বোস্তামী থানায় মামলা দায়ের করেছেন। এ মামলায় গ্রেফতার দেখিয়ে সোর্স আনোয়ার ও তার সহযোগীকে রোববার বিকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তাদের দু’জনের পাঁচদিনের রিমান্ড আবেদন জানিয়েছে পুলিশ। সোমবার রিমান্ড শুনানির দিন ধার্য করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status