ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ১২ অক্টোবর ২০২৬ ● ২৭ আশ্বিন ১৪৩৩
টুইটার ছাড়লেন সোনাক্ষী সিনহা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 21 June, 2020, 10:38 AM

টুইটার ছাড়লেন সোনাক্ষী সিনহা

টুইটার ছাড়লেন সোনাক্ষী সিনহা

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা নিজের টুইটার অ্যাকাউন্ট সাময়িকভাবে নিষ্ক্রিয় করে দিলেন । সোশ্যাল মিডিয়ায় সমালোচনা, আক্রমণ, উৎপীড়ন থেকে দূরে থাকতেই তিনি এই পদক্ষেপ করেছেন বলে নিজেই লিখেছেন সোনাক্ষী।

নিজের টুইটার অ্যাকাউন্ট সাময়িকভাবে নিষ্ক্রিয় করার আগে সোনাক্ষী লেখেন, নিজেকে মানসিক ভাবে সুস্থ রাখতে প্রথম পদক্ষেপই হলো সমস্ত নেতিবাচক  থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা। আজকাল এই নেতিবাচক বিষয়গুলি টুইটারে থেকে বেশি আর কোথাও নেই। তাই আমি বিদায় নিলাম। সাময়িকভাবে আমি আমার অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করছি। বিদায়, শান্তিতে থাকুন।

নিজের টুইটার অ্যাকাউন্টের শেষ এই পোস্টের স্ক্রিনশট ইনস্টাগ্রামেও পোস্ট করেছেন সোনাক্ষী। ক্যাপশানে লিখেছেন, আগ লাগে বস্তি মে, ম্যায় আপনি মস্তি মে। তাঁর এই লেখা থেকেই স্পষ্ট, এবার টুইটারে যা কিছু হোক, তিনি এর মাঝেই আর থাকছেন না।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status