ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ১২ অক্টোবর ২০২৬ ● ২৭ আশ্বিন ১৪৩৩
‘জাভেদ আখতার আমাকে আত্মহত্যার প্ররোচনা দিয়েছিলেন’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 21 June, 2020, 10:21 AM

‘জাভেদ আখতার আমাকে আত্মহত্যার প্ররোচনা দিয়েছিলেন’

‘জাভেদ আখতার আমাকে আত্মহত্যার প্ররোচনা দিয়েছিলেন’

সুশান্ত সিং রাজপুরের অকাল মৃত্যুর পর বলিউডে স্বজনপ্রীতি বিপক্ষে আরও সোচ্চার কঙ্গনা রানাউত। সুশান্তের প্রসঙ্গ টেনে 'কুইন' খ্যাত এ অভিনেত্রী জানিয়েছেন, তিনিও স্বজনপ্রীতির শিকার হয়েছেন বারবার। বলিউডের তারকা অভিনেতা হৃতিকের সঙ্গে সম্পর্ক নিয়ে রোশান পরিবারের সঙ্গে বিতর্কে জড়িয়েছিলেন কঙ্গনা। এ বিষয়ে তিনি সম্প্রতি জানান, বলিউডের জনপ্রিয় গীতিকার ও কবি জাভেদ আখতার একবার তার বাড়িতে ডেকে আমাকে রীতিমতো ধমক দেন। তিনি বলেছিলেন, রাকেশ রোশনরা (হৃত্বিকের বাবা) বলিউডে অনেক বড় পরিবার। ওদের কাছে যদি তুমি ক্ষমা না চাও, তাহলে তোমাকে জেলেও যেতে হতে পারে। এমনকি, রোশন পরিবারের কাছে ক্ষমা না চাইলে, আমার ক্যারিয়ার ধ্বংস হয়ে যেতে পারে বলেও হুমকি দিয়েছিলেন উনি।

কঙ্গনা আরও বলেছেন, জাভেদজি এও বলেছিলেন যে, রাকেশ রোশনদের কাছে ক্ষমা না চাইলে, আমার কাছে আত্মহত্যা ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না! জাভেদ আখতার এটা কেন ভাবলেন যে আমি আত্মহত্যা করে বসব? আমি একপ্রকার নিশ্চিত, যে সুশান্তকেও এ রকম কোনো কথা বলা হয়েছিল। জানতে চাই যে, এই কাজটা সুশান্তের সঙ্গে কে করলেন?
তিনি আরও বলেন, একসময়ে আমি যখন যশ রাজ ফিল্মসের ‘সুলতান’ ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলাম, আদিত্য (যশ রাজের কর্ণধার) আমাকে হুমকি দিয়েছিলেন যে আমার সঙ্গে আর কোনো কাজ কেউ করবেন না। সবাই আমার পাশ থেকে সরিয়ে গিয়েছিল সেদিন। তারপর থেকেই আমি একাকিত্বে ভুগতাম। মুখোশ টেনে ছিড়ে ফেলা উচিত এদের সবার।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status