বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বাংলাদেশ দলের এ তারকা ক্রিকেটারের করোনা আক্রান্তের খবর ফলাও করে প্রকাশ করেছে বিশ্ব মিডিয়া।
ব্রিটিশ ব্রডকাস্ট্রিং কর্পোরেশন (বিবিসি) মাশরাফির করোনা আক্রান্তের খবরে হেডলাইন করেছে- বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি করোনাভাইরাসে আক্রান্ত’ ।
ভারতীয় জনপ্রিয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা হেডলাইন করেছে ‘করোনায় আক্রান্ত মাশরাফি বিন মোর্তাজা’।
আনন্দবাজার ওই প্রতিবেদনে উল্লেখ করে, বাংলাদেশে করোনা সংক্রমণের প্রথম দিন থেকে নড়াইল-২ নির্বাচনী এলাকায় ত্রাণসহ বিভিন্ন কার্যক্রমে ছুটে চলার পরে এবারে নিজেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশের ওয়ানডের সফলতম অধিনায়কের গত তিনদিন ধরে জ্বর ও গায়ে ব্যথা ছিল। বৃহস্পতিবার রাতে পরীক্ষা করার পর আজ করোনা পজেটিভ এসেছে মাশরাফির। তার বাড়ির অন্য সদস্যরা এখনও সুস্থ, কারও করোনার উপসর্গ দেখা দেয়নি।