ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ১০ অক্টোবর ২০২৬ ● ২৫ আশ্বিন ১৪৩৩
চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই ভারতকে সীমান্তে বাঁধ নির্মাণে বাধা দিল নেপাল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 21 June, 2020, 8:52 AM

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই ভারতকে সীমান্তে বাঁধ নির্মাণে বাধা দিল নেপাল

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই ভারতকে সীমান্তে বাঁধ নির্মাণে বাধা দিল নেপাল

সম্প্রতি চীনের সঙ্গে সীমান্ত বিরোধ নিয়ে চাপে রয়েছে ভারত। ইতোমধ্যে গালওয়ান উপত্যকায় চীনের সঙ্গে সংঘর্ষের ঘটনায় অন্তত ২০ জন ভারতীয় সেনার প্রাণহানি ঘটেছে।  আহত হয়েছে আরও কমপক্ষে ৭৬ জন।

এই উত্তেজনার মধ্যেই আরেক প্রতিবেশী রাষ্ট্র নেপালও উত্তেজনা বাড়াচ্ছে! ভারতের বিহার সরকারকে সীমান্তে বাঁধ নির্মাণের কাজে বাধা দিয়ে নেপাল ওই অঞ্চল তাদের দাবি করছে।
জানা গেছে, নেপালের পার্লামেন্টে ভারত নিয়ন্ত্রিত ভূমিসহ দেশের নতুন রাজনৈতিক মানচিত্র অনুমোদনের দু’দিন পরই এ ঘটনার বহিঃপ্রকাশ। অনুমোদিত ওই নতুন মানচিত্রে ভারতের উত্তরাখণ্ড রাজ্যের লিপুলেখ, কালাপানি ও লিম্পিয়াধুরার অঞ্চলগুলোকে নেপালি ভূখণ্ডের অংশ হিসেবে দেখানো হয়েছে।

এই ঘটনায় ভারত বলছে, এটি ঐতিহাসিক প্রমাণ ও ঘটনাবলি সমর্থিত নয়। তাই নেপালের এই দাবি তারা প্রত্যাখ্যান করেছে। বিহারের সাথে নেপালের ৭২৯ কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। ভারতের পানি সম্পদ বিভাগ (ডব্লিআরডি) কর্তৃপক্ষ বিহারের পূর্ব চাম্পারান জেলার লাল বকেয় নদীর ওপর বাঁধ নির্মাণে নেপালের বাধা দেওয়ার ঘটনায় বিস্ময় প্রকাশ করেছে। সূত্র : গালফ নিউজ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status