ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ১০ অক্টোবর ২০২৬ ● ২৫ আশ্বিন ১৪৩৩
যুদ্ধ বাধালে পরমাণু অস্ত্র দিয়ে আমেরিকাকে ধ্বংস করা হবে: উ. কোরিয়া
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 21 June, 2020, 8:50 AM

যুদ্ধ বাধালে পরমাণু অস্ত্র দিয়ে আমেরিকাকে ধ্বংস করা হবে: উ. কোরিয়া

যুদ্ধ বাধালে পরমাণু অস্ত্র দিয়ে আমেরিকাকে ধ্বংস করা হবে: উ. কোরিয়া

কোরীয় উপদ্বীপে যেকোনও ধরনের যুদ্ধংদেহী তৎপরতার ব্যাপারে আমেরিকাকে হুঁশিয়ার করে দিয়েছে উত্তর কোরিয়া।দেশটি বলেছে, কোরীয় উপদ্বীপে যুদ্ধের আগুন জ্বালাতে চাইলে পারমাণবিক ক্ষেপণাস্ত্র দিয়ে আমেরিকাকে ধ্বংস করে ফেলা হবে।

রাশিয়ার রাজধানী মস্কোয় উত্তর কোরিয়ার দূতাবাস এক বিবৃতিতে এ হুমকি দিয়েছে বলে মস্কো থেকে ইরানি বার্তা সংস্থা ফার্স জানিয়েছে।
উত্তর কোরিয়ার কাছে পরমাণু অস্ত্রের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের যেকোনও স্থানে আঘাত হানার মতো আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র রয়েছে।

মস্কোয় উত্তর কোরিয়ার দূতাবাস বলেছে, দেশটির হাতে এমন সব পারমাণবিক ক্ষেপণাস্ত্র রয়েছে যা দিয়ে যেকোনও সময় যে কাউকে শাস্তি দেয়া যায়।বিবৃতিতে বলা হয়, “যে কেউ উত্তর কোরিয়াকে হুমকি দেবে, এই ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করে তাকে ধ্বংস করে দেওয়া হবে।”

কোরীয় উপদ্বীপে মার্কিন সেনা উপস্থিতি এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে মার্কিন সেনাদের যৌথ সামরিক মহড়ার ঘোর বিরোধী উত্তর কোরিয়া। আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার মধ্যে যেকোনও মহড়াকে উত্তর কোরিয়ার ওপর হামলার প্রস্তুতি বলে মনে করে পিয়ংইয়ং।উত্তর কোরিয়া বহুবার এ ধরনের মহড়ার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে এবং এসব মহড়াকে যুদ্ধ বাধানোর অপকৌশল বলে বর্ণনা করেছে। তথ্যসূত্র: পার্সটুডে

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status