চীনের ভ্যাকসিন আবিষ্কার হলে বাংলাদেশে পাঠানোর অনুরোধ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 20 June, 2020, 10:56 PM
চীনের ভ্যাকসিন আবিষ্কার হলে বাংলাদেশে পাঠানোর অনুরোধ
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সঙ্গে চীনের রাষ্ট্রদূত ঝাং জুয়ো করোনা ভাইরাস নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা করেছেন।
সেখানে স্বাস্থ্যমন্ত্রী চীন ভ্যাকসিন আবিষ্কার করতে সক্ষম হলে অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশে দেওয়ার অনুরোধ জানিয়েছেন।
শনিবার (২০ জুন) বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এর আগে সকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সঙ্গে চীনের রাষ্ট্রদূত ঝাং জুয়ো করোনা ভাইরাস নিয়ে আলোচনায় বসেন।
এরপর বিকেল পৌনে ৪টায় রাজধানীর বারিধারার নিজ বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জয়নুল হক সিকদার উইমেন মেডিক্যাল কলেজ, গুলশান শাখাকে করোনা হাসপাতাল হিসেবে উদ্বোধন করেন।