ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ৭ অক্টোবর ২০২৬ ● ২২ আশ্বিন ১৪৩৩
স্ত্রীর ওপর রাগ করে স্বামীর ‘আত্মহত্যা’
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 20 June, 2020, 10:55 PM

স্ত্রীর ওপর রাগ করে স্বামীর ‘আত্মহত্যা’

স্ত্রীর ওপর রাগ করে স্বামীর ‘আত্মহত্যা’

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় কলহের জের ধরে স্ত্রীর ওপর রাগ করে স্বামীর আত্মহত্যা করার অভিযোগ উঠেছে। আজ শনিবার সকালে উপজেলার জোয়াড়ি ইউনিয়নের নওদাজোয়াড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ব্যক্তির নাম জুয়েল রানা (২৬)। তিনি পেশায় ট্রাকচালক। নওদাজোয়াড়ি গ্রামের দুলাল হোসেনের ছেলে তিনি।

পরিবার সূত্রে জানা গেছে, সংসারের বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লেগেই থাকত। আজ সকালে নাস্তা করতে বসলে পরিবারের কেনাকাটা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় জুয়েল রানার। এক পর্যায়ে জুয়েল রানা ঘরের দরজা বন্ধ করে ঘরের তীরের সঙ্গে রশি দিয়ে ঝুলে আত্মহত্যা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার দাস। তিনি জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status