ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
মাশরাফীর জন্য দোয়া চাইলেন কায়েস
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 20 June, 2020, 6:07 PM

মাশরাফীর জন্য দোয়া চাইলেন কায়েস

মাশরাফীর জন্য দোয়া চাইলেন কায়েস

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের এমপি মাশরাফী বিন মোর্ত্তজা। আর তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন ক্রিকেটার ইমরুল কায়েস।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মাশরাফীর সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে কায়েস লিখেছেন, মাশরাফী বিন মোর্ত্তজা ভাইয়ের করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ শুনে খুব খারাপ লাগছে। দোয়া করি তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন।

কয়েকদিন জ্বর থাকায় বৃহস্পতিবার করোনা পরীক্ষার জন্য নমুনা দেন তিনি। এরপর গতকাল শুক্রবার রিপোর্ট হাতে পান দেশের ইতিহাসের সেরা এ অধিনায়ক। তার রিপোর্ট কোভিড-১৯ পজিটিভ।

তবে বর্তমানে শারীরিকভাবে সুস্থ আছেন মাশরাফী। নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি। এর আগে ১৫ জুন করোনা পজিটিভ হন মাশরাফীর শাশুড়ি হোসনেয়ারা সিরাজ।

এ বিষয়ে মাশরাফী জানিয়েছেন, জ্বর ছাড়া অন্য কোন উপসর্গ নেই। এমনিতে অ্যাজমার সমস্যা থাকলেও শ্বাস কষ্ট অনুভব করছেন না তিনি। দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন নড়াইল এক্সপ্রেস।

করোনাভাইরাসের শুরু থেকেই নিজ আসনসহ সারাদেশের অসহায় মানুষদের জন্য কাজ করে যাচ্ছেন মাশরাফী। এমপি হিসেবে কাজ করা ছাড়াও ব্যক্তিগতভাবে মানুষদের নানাভাবে সাহায্য করছেন তিনি।

নড়াইলে ডাক্তারদের হোম সার্ভিস চালু করেছেন মাশরাফী। এ ছাড়া নিজ খরচে নড়াইল সদর হাসপাতালের সামনে করোনা পরীক্ষার বুথ স্থাপন করেছেন সাবেক টাইগার অধিনায়ক।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status