ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
শচিনের বিদায়ের দিন চশমার আড়ালে কান্না লুকিয়েছেন গেইল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 20 June, 2020, 5:47 PM

শচিনের বিদায়ের দিন চশমার আড়ালে কান্না লুকিয়েছেন গেইল

শচিনের বিদায়ের দিন চশমার আড়ালে কান্না লুকিয়েছেন গেইল

১৫ নভেম্বর, ২০১৩; আন্তর্জাতিক ক্রিকেটে শেষবারের মতো ব্যাটিং করতে নেমেছিলেন শচিন টেন্ডুলকার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজের ঘরের মাঠ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলা সে ইনিংসে ৭৬ রান করেছিলেন শচিন। আউট হন প্রথম স্লিপে দাঁড়ানো ড্যারেন স্যামির হাতে ক্যাচ দিয়ে। যার মাধ্যমে শেষ হয় শচিনের ২৪ বছরের ক্যারিয়ার।

সেই আউটের পর পিনপতন নীরবতা নেমে আসে ওয়াংখেড়ে স্টেডিয়ামে। শচিনের বিদায়ের বিষাদ সুর ছুঁয়ে গেছিল ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দেরও। ক্যাচ নিয়ে স্যামিও যেন বিশ্বাস করতে চাইছিলেন না, শেষবারের মতো আউট হয়ে গেলেন শচিন।

সেদিন ক্যারিবীয় দলে ছিলেন মারকুটে ওপেনার ক্রিস গেইলও। তিনিও থমকে শচিনের আউটের পর। তার চোখে ভিজে যাচ্ছিল ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যানের বিদায় দেখে। তবে চোখে সানগ্লাস থাকায় কান্না লুকোতে পেরেছিলেন গেইল।

প্রায় সাত বছর পর সেই ম্যাচের স্মৃতিচারণ করেছেন গেইলের সতীর্থ খেলোয়াড় কার্ক এডওয়ার্ডস। যিনি সে ম্যাচটি না খেললেও, শচিন আউট হওয়ার সময় দ্বাদশ খেলোয়াড় হিসেবে ছিলেন মাঠেই। ফলে কাছ থেকেই দেখেছেন কিংবদন্তির শেষ ইনিংস ও শেষ আউট।

সেদিনের কথা স্মরণ করে ক্রিকট্র্যাকারকে তিনি বলেছেন, ‘শচিনের ২০০তম ম্যাচটিতে আমি ছিলাম সেখানে। আমিও আবেগাক্রান্ত হয়ে পড়েছিলাম। ভাগ্যিস আমার চোখে চশমা ছিল। আমার পাশে গেইলও ছিল। আমরা দুজনই কান্না আটকে রেখেছিলাম। এটা সত্যিই খুব ইমোশনাল মুহূর্ত ছিল। এমন একজন খেলোয়াড়কে আর কখনও খেলতে দেখা যাবে না, এটা খুবই আবেগপ্রবণ বিষয় ছিল।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status