ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ধর্ষণের পর মাথা ন্যাড়া: সেই তুফানের জামিন আবেদন হাইকোর্টে
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 20 June, 2020, 5:39 PM

ধর্ষণের পর মাথা ন্যাড়া: সেই তুফানের জামিন আবেদন হাইকোর্টে

ধর্ষণের পর মাথা ন্যাড়া: সেই তুফানের জামিন আবেদন হাইকোর্টে

বগুড়ায় কিশোরীকে ধর্ষণ এবং কিশোরী ও তার মাকে নির্যাতনের পর মাথা ন্যাড়া করে দেয়ার মামলায় আলোচিত প্রধান আসামি বহিষ্কৃত শ্রমিক লীগ নেতা তুফান সরকারের জামিন আবেদন করা হয়েছে হাইকোর্টে।

রোববারের (২১ জুন) কার্যতালিকায় আবেদনটি হাইকোর্টের বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের ভার্চুয়াল বেঞ্চে রয়েছে।

আদালতে তুফানের পক্ষে জামিন আবেদন করেন অ্যাডভোকেট এ এইচ এম রেহানুল কবির।

গত ২০১৭ সালের ২৮ জুলাই নারী ও শিশু নির্যাতন আইনে ওই কিশোরীর মায়ের করা মামলায় বলা হয়, ভালো কলেজে ভর্তি করবে বলে তুফান মোবাইলে যোগাযোগ করে। পরে মায়ের ইচ্ছার বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে ২০১৭ সালের ১৭ জুলাই বগুড়ায় তুফানের বাড়িতে তার মেয়েকে ধর্ষণ করে। তুফানের স্ত্রী বিষয়টি জানতে পেরে ওই ঘটনার জের ধরে ওই বছরের ২৮ জুলাই তার এবং তার মেয়ের মাথা ন্যাড়া করে দেন এবং বেধড়ক মারধরও করেন। পরে এ মামলায় পুলিশ ১১ জনকে গ্রেফতার করে।


পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা বগুড়া সদর থানার ওসি (অপারেশন্স) আবুল কালাম আজাদ ২০১৭ সালের ১০ অক্টোবর পৃথক দুটি ধারায় ওই মামলায় আদালতে চার্জশিট দাখিল করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status