ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
অবসরের কারণ জানালেন যুবরাজ সিং
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 20 June, 2020, 4:42 PM

অবসরের কারণ জানালেন যুবরাজ সিং

অবসরের কারণ জানালেন যুবরাজ সিং

তার ইচ্ছা ছিল জাতীয় দলে থাকা অবস্থায় মাঠ থেকে বিদায় নেবেন। কিন্তু সেই সৌভাগ্য সবার হয় না। ভারতের বিশ্বকাপজয়ী তারকা যুবরাজ সিংয়েরও হয়নি। গত ওয়ানডে বিশ্বকাপে ভারত অস্ট্রেলিয়াকে হারানোর পরের দিনই অবসর ঘোষণা করে তিনি ক্রিকেটপ্রেমীদের মন ভেঙে দিয়েছিলেন। কিন্তু কেন ওই মুহূর্তে ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন যুবরাজ? সম্প্রতি এক সাক্ষাতকারে সেই কারণ জানিয়েছেন তিনি।

যুবরাজের ভাষায়, জীবন যখন গতিসর্বস্ব হয়ে ওঠে, তখন অনেক কিছুই বোঝা যায় না। আমি ২-৩ মাস বাড়িতে বসে ছিলাম। তখন আমার মনে হয়েছিল ক্রিকেট আমাকে আর মানসিক দিক থেকে সাহায্য করছে না। আমার কেবলই মনে হতো, কবে অবসর নেব। অবসর নেওয়া কি সত্যিই উচিত? তা হলে কি আমি অবসর নিয়েই ফেলব নাকি  আরও একটা মৌসুম খেলব? এরপর ক্রিকেটকে বিদায় জানিয়ে জীবনকে এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেই।

ভারতের জাতীয় দলে তখন আর সুযোগ পেতেন না যুবরাজ। তাই তার জন্য সিদ্ধান্ত নেওয়াটা সহজ হয়েছিল। এখন তিনি আর ক্রিকেটকে মিস করেন না। কারণ হিসেবে যুবরাজ বলেছেন, অনেক বছর ক্রিকেট তিনি খেলেছেন। ক্রিকেট খেলার সময় ভালো করে রাতে ঘুমোতে পারতেন না। এখন রাতে তার ভালো ঘুম হয়। ক্রিকেটের জন্যই অসংখ্য মানুষের ভালোবাসা পেয়েছেন। ভক্তরা তাকে ভালোবাসে, শ্রদ্ধা করে। সেই অনুভূতি বুকে নিয়েই তিনি ক্রিকেটকে বিদায় জানিয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status