ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
করোনা রোগীর ফোন চুরি, আইসোলেশনে চোর!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 20 June, 2020, 12:45 PM

করোনা রোগীর ফোন চুরি, আইসোলেশনে চোর!

করোনা রোগীর ফোন চুরি, আইসোলেশনে চোর!

করোনায় বিপর্যস্ত পার্শ্ববর্তী দেশ ভারত। প্রতিদিন হু হু করে বাড়ছে দেশটিতে এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এরই মধ্যে দেশটির আসামে সরকারি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি থাকা করোনা রোগীর মোবাইল ফোন চুরি করে মহা বিপাকে পড়েছে এক চোর। আর ফোন চুরির দায়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে আইসোলেশনে পাঠিয়েছে।

বুধবার (১৭ জুন) হাসপাতাল থেকে সংগ্রহ করা সিসিটিভি ফুটেজের সাহায্য তাকে ধরে এনে কোয়েরেন্টাইন করে পুলিশ। তার সোয়াব নমুনা পাঠানো হয়েছে পরীক্ষার জন্যে। আগামী তিন-চার দিনের মধ্যেই সোয়াব পরীক্ষার ফল এসে যাবে। ২২ বছরের পাপ্পু বর্মন আসামের চিরাং জেলার জেএসবি সিভিল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ঢুকে পড়ে সোমবার রাত ১টা নাগাদ। সেখানেই ভর্তি থাকা এক রোগীর স্মার্টফোনটি চুরি করে সে। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে হাসপাতাল থেকে প্রায় ১৫ কিমি দূরে বেংতালে তার বাড়ি থেকে। বুধবার তাকে ধরে আনা হয় হাসপাতালে এবং সেখানেই কোয়েরেন্টিন করা হয়। চিরাং-এর পুলিশ সুপার সুধাকর সিং জানান, ‘আমরা স্বাস্থ্য দপ্তর এবং স্থানীয় প্রশাসনকে গোটা বিষয়টা জানিয়েছি। তারাই বাকি জিনিসের খেয়াল রাখবে। তারই খতিয়ে দেখবে পাপ্পু কার কার সঙ্গে মিশেছে। তাদের চিহ্নিত করে সোয়াব পরীক্ষার জন্যে পাঠানো হবে।’ হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ‘আমরা কখনো ভাবিনি কেউ আইসোলেশন ওয়ার্ডের ভিতরে যাওয়ার সাহস করবে। আমরা আরো শকড, কারণ যে রোগীর মোবাইল ফোন চুরি করা হয়েছে তিনি করোনা পজিটিভ হওয়ার সঙ্গে তার অবস্থাও বেশ সংকটজনক।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status