ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
ভাটারায় ছাদ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 19 June, 2020, 7:52 PM

ভাটারায় ছাদ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

ভাটারায় ছাদ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

রাজধানীর ভাটারায় ছাদ থেকে পড়ে মদন মালাকার (৫৫) নামে এক বুটিক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকেলে ভাটারা চেয়ারম্যান বাড়ি এলাকার ২/এ নম্বর রোডের ৪৫ নম্বর নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। ভাটারা থানার এসআই মো. আবদুল সাকুর এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের আত্মীয়ের বরাত দিয়ে এসআই জানান, চার তলা বাড়ির ছাদে বিভিন্ন গাছের বাগান ছিল মদন মালাকারের। তিনি নিয়মিত গাছের পরিচর্যা করতেন। এদিন বিকেলেও ছাদে যান গাছের পরিচর্যা করতে। বৃষ্টি হওয়ায় ছাদ পিচ্ছিল ছিল এবং সেখানে কোনো রেলিংও ছিল না। অসতর্কতাবশত তিনি ছাদ থেকে নিচে পড়ে যান। পরে ঢামেক হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তবে পুলিশের সন্দেহ হওয়ায় ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status