ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
নারী কর্মীকে যৌন হয়রানি, চিকিৎসক গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 9 June, 2020, 5:47 PM

নারী কর্মীকে যৌন হয়রানি, চিকিৎসক গ্রেপ্তার

নারী কর্মীকে যৌন হয়রানি, চিকিৎসক গ্রেপ্তার

পটুয়াখালীর বাউফল উপজেলায় নারী কর্মীকে যৌন হয়রানির অভিযোগে ডা. মো. শাহ আলম (৬৫) নামে ক্লিনিকের এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুর একটার দিকে উপজেলার পাবলিক মাঠ সংলগ্ন জাহাঙ্গির টাওয়ারের ৩য় তলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ডা. মো. শাহ আলম বাউফল হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ক্লিনিকের এনেসথেসিয়ার চিকিৎসক ও ওই ক্লিনিকের পরিচালক মন্ডলীর একজন সদস্য। তার বাড়ি উপজেলার দাশপাড়া ইউনিয়নের দাশপাড়া গ্রামে। এর আগে তিনি বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার পৌর শহরের হাসপাতাল সড়কে অবস্থিত বাউফল হেলথ কেয়ার ডায়গনষ্টিক সেন্টার অ্যান্ড ক্লিনিকে কর্মরত ফিজিসিয়ান এক নারী কর্মীকে প্রায়ই উত্ত্যক্ত করতেন ডা. মো. শাহ আলম। এ নিয়ে যখনই ওই নারী প্রতিবাদ করতেন তখনই তাকে চাকরিচ্যুত করার হুমকি দিতেন তিনি।

পরে গত ৭ জুন চিকিৎসক শাহ আলম ওই নারীকে ক্লিনিকের একটি কক্ষে ডেকে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে শরীর ম্যাসেজ করান। এ বিষয়ে ওই নারী ক্ষুব্ধ হয়ে ক্লিনিকের অন্য পরিচালকের কাছে ঘটনাটি অবহিত করলেও কোনো প্রতিকার পাননি। বরং এই হয়রানির বিষয়টি যাতে ওই নারী কোথাও প্রকাশ না করে এজন্য উপজেলার দাসপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এন এম জাহাঙ্গীর হোসেন তাকে হুমকি দেন।

একপর্যায়ে অতিষ্ট হয়ে ওই নারী কর্মী সোমবার রাতে ডা. শাহ আলম ও বাউফল হেলথ কেয়ার ডায়াগনষ্টিক সেন্টার অ্যান্ড ক্লিনিকের পরিচালক মো. জলিল ও হুমকিদাতা এন এম জাহাঙ্গির হোসেনকে আসামি করে বাউফল থানায় একটি মামলা দায়ের করেন।

এরপর ওই রাতেই পটুয়াখালী সার্কেলের (বাউফল) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফারুক হোসেনের নেতৃত্বে ডা. শাহ আলমকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হয়। কিন্তু ঘরের দরজা না খোলায় রাতে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এরপর সারা রাত পুলিশ তার বাসা ঘেরাও করে রাখে। অবশেষে মঙ্গলবার দুপুর ১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, ওই চিকিৎসককে গ্রেপ্তার করে পটুয়াখালী আদালতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status