ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
যুক্তরাষ্ট্রের বিক্ষোভে পুলিশি নির্যাতনের শিকার সাংবাদিকরা (ভিডিও)
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 9 June, 2020, 1:28 PM

যুক্তরাষ্ট্রের বিক্ষোভে পুলিশি নির্যাতনের শিকার সাংবাদিকরা (ভিডিও)

যুক্তরাষ্ট্রের বিক্ষোভে পুলিশি নির্যাতনের শিকার সাংবাদিকরা (ভিডিও)

কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের ১৪০টি শহরে বিক্ষোভ হয়েছে। আজ ১৪তম দিনের মতো শান্তিপূর্ণভাবে দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ চলছে। এ বিক্ষোভের সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের হামলায় আহত হয়েছেন অনেক সাংবাদিক। সংবাদকর্মীদের ওপর টিয়ারগ্যাস, পেপার স্প্রে, রাবার বুলেট ও লাঠিচার্জ করেছে পুলিশ।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান ও বেলিংক্যাটের পরিসংখ্যান বলছে, জর্জ ফ্লয়েড বিক্ষোভে সাংবাদিকদের ওপর ১৪৮টির বেশি পুলিশি নির্যাতনের ঘটনা ঘটেছে। এ বিক্ষোভে সিএনএনের রিপোর্টারসহ মূলধারার অনেক গণমাধ্যমকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে।  আহত হয়েছে ইন্ডিপেন্ডেন্ট, ভাইস, দ্য গার্ডিয়ান, ওয়াশিংটন পোস্ট গণমাধ্যমকর্মীরা।

এই বিক্ষোভের ঘটনায় ১০ হাজারের বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। বিক্ষোভ দমনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে কারফিউ জারি করা হয়েছে। এখন পর্যন্ত পুলিশের হামলার বিষয়ে ১২ হাজারের বেশি অভিযোগ এসেছে।

গত ২৫ মে যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিসে ৪৬ বছর বয়সী জর্জ ফ্লয়েডের ঘাড়ে হাঁটু দিয়ে চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করেন শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা ডেরেক চাওভিন। এক প্রত্যক্ষদর্শীর তোলা ১০ মিনিটের ভিডিও ফুটেজে দেখা যায়, জর্জ ফ্লয়েড নিশ্বাস না নিতে পেরে কাতরাচ্ছেন এবং বারবার শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তাকে বলছেন, আমি নিশ্বাস নিতে পারছি না।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status