ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কোটি টাকা আত্নসাতের অভিযোগে শ্রমিক নেতাকে খুটির সাথে বেঁধে রাখলো শ্রমিকরা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 1 June, 2020, 12:49 AM

কোটি টাকা আত্নসাতের অভিযোগে শ্রমিক নেতাকে খুটির সাথে বেঁধে রাখলো শ্রমিকরা

কোটি টাকা আত্নসাতের অভিযোগে শ্রমিক নেতাকে খুটির সাথে বেঁধে রাখলো শ্রমিকরা

বেনাপোল স্থলবন্দরের শ্রমিক সর্দার রকিব উদ্দীন নকি মোল্লাকে প্রায় দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগে বিদ‍্যুতের খুঁটির সাথে কোমরে দড়ি দিয়ে বেঁধে রেখেছে সাধারণ শ্রমিকরা। এ ঘটনায় বন্দর থেকে পণ্য খালাস বন্ধ রয়েছে।

অভিযুক্ত শ্রমিক সর্দার নকি মোল্লা বেনাপোল স্থলবন্দর ৮৯১ শ্রমিক ইউনিয়নের গ্রুপ সর্দার। পৌরসভার বড়আচড়াঁ গ্রামের সকু মোল্লার ছেলে এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

সাধারণ শ্রমিকরা বলছেন, শ্রমিকদের উপার্জনের টাকা তিনি আত্মসাৎ করে গাড়ি, বাড়ি সম্পদ করছেন। অথচ শ্রমিকদের টাকা ফেরত দিচ্ছেন না।

বেনাপোল বন্দরের ৮৯১ শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি খলিলুর রহমান জানান, এর আগে অনেক বার টাকা পরিশোধের কথা বলেও দেননি তিনি। গতকাল ৩০ মে পরিশোধের শেষ দিন ছিল। টাকা না দেওয়ায় তাকে রোববার বিকালে প্রধান সড়কের শ্রমিক ইউনিয়নের সামনে সাধারণ শ্রমিকরা বিদ‍্যুতের খুঁটির সাথে কোমরে দড়ি দিয়ে বেঁধে রেখেছে। এসময় বেনাপোল পোর্ট থানার জরুরি টিম এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক সর্দার বলেন, পোর্ট থানার দায়ির্ত্বরত কর্মকর্তাদের উপস্থিতে শালিশীর মাধ্যমে অভিযুক্ত নকি মোল্লা ৭০ লক্ষ টাকা দুই কিস্তিতে পরিশোধ করবে মর্মে অঙ্গিকার করে এবং টাকা পরিশোধ না করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানায়।

এছাড়া বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মামুম খান ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, নকি মোল্লা প্রাথমিক পর্যায়ে ১০ লক্ষ টাকা দিতে স্বীকার করেন।

এদিকে, সাধারণ শ্রমিকদের টাকা সঞ্চয়ের নামে জমা রাখতেন শ্রমিক সর্দার নকি মোল্লা। এছাড়া বিভিন্ন জিনিস পত্র কেনার নামে তিনগুণ টাকা বেশি দেখিয়ে রশিদ জমা দিত। সব মিলিয়ে এক কোটি ৩২ লাখ টাকা তার কাছে পাওনা। কিন্তু তিনি প্রভাবশালী হওয়ায় সহজে তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে পারতেন না।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status