ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
যুক্তরাষ্ট্রে করোনায় আরও ৩ বাংলাদেশির মৃত্যু, মোট ২২৭
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 21 May, 2020, 11:12 AM

যুক্তরাষ্ট্রে করোনায় আরও ৩ বাংলাদেশির মৃত্যু, মোট ২২৭

যুক্তরাষ্ট্রে করোনায় আরও ৩ বাংলাদেশির মৃত্যু, মোট ২২৭

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল বুধবার নিউইয়র্ক, কানেকটিকাট এবং ক্যালিফোর্নিয়ায় ৩ বাংলাদেশি প্রবাসীর মৃত্যু সংবাদ পাওয়া গেছে। এ নিয়ে করোনায় যুক্তরাষ্ট্রে মারা গেলেন ২২৭ প্রবাসী বাংলাদেশি।

উত্তর আমেরিকায় বিয়ানিবাজার সমিতির সেক্রেটারি মহিবুর রহমান রুহুল হাসপাতালের উদ্ধৃতি দিয়ে জানান, নিউইয়র্ক সিটির রিচমন্ডহীল এলাকার বাসিন্দা এবং সিলেটের বিয়ানিবাজার উপজেলার পাতন গ্রামের সন্তান হাজী ফইজউদ্দিন (৮২) ব্রঙ্কসের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। করোনায় আক্রান্ত হয়ে এপ্রিলের প্রথম সপ্তাহে তার স্ত্রী নেহারুন্নেসাও মারা গেছেন।

এদিকে, আমেরিকায় চট্টগ্রাম সমিতির সভাপতি জানায়, করোনায় আক্রান্ত হয়ে আনোয়ারা উপজেলার সন্তান এবং কানেকটিকাট অঙ্গরাজ্যে প্রবাসী জাকির আহমেদ (৬৮) বুধবার ইন্তেকাল করেছেন।

অপরদিকে, আমেরিকাস্থ নর্থবেঙ্গল ফাউন্ডেশনের নেতা হাসানুজ্জামান হাসান জানিয়েছেন, নিউইয়র্কের জ্যামাইকার বাসিন্দা এবং গাইবান্ধার সন্তান খন্দকার রেজাউল করিম রাজু (৪৬) করোনায় আক্রান্ত হয়ে সানফ্রান্সিসকো হাসপাতালে ইন্তেকাল করেছেন। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status