রাশিয়ায় করোনা সংক্রমণে রোজই ‘নতুন রেকর্ড’রাশিয়ায় প্রাণঘাতী করোনাভাইরাসে বৃহস্পতিবার ১১ হাজার ২৩১ জন আক্রান্ত হয়েছেন। যা ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা সংক্রমণের নতুন রেকর্ড।দ্য মস্কো টাইমসের খবরে বলা হয়, এ সময়ে ৮৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রাশিয়ায় সর্বমোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৬২৫ জনে।করোনা বিস্তারের গতির দিক থেকে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে রাশিয়ার অবস্থান। আর সংক্রমণের সংখ্যায় দেশটি এখন বিশ্বের পঞ্চম।গত রোববার থেকেই রাশিয়ার সংক্রমণের সংখ্যা গড়ে ১০ হাজার করে বাড়ছে।রাশিয়ার রাজধানীতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা সরকারি হিসাবের চেয়েও তিনগুণ বেশি হবে জানিয়েছেন মস্কোর মেয়র সের্গেই সবইয়ানিন।বৃহস্পতিবার তিনি বলেন, মস্কোতে অন্তত তিন লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। আনুষ্ঠানিক হিসাবের চেয়ে যা তিনগুণেরও বেশি।কর্তৃপক্ষ বলছেন, রুশ রাজধানীনিতে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৯২ হাজার ৬৭৬ জন। আর দেশব্যাপি সংক্রমণের সংখ্যা হবে এক লাখ ৭৭ হাজার ১৬০ জন।
রাশিয়ায় করোনা সংক্রমণে রোজই ‘নতুন রেকর্ড’