ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৩ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
মস্কোয় করোনা সংক্রমণ সরকারি হিসাবেরও তিনগুণ বেশি: মেয়র
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 7 May, 2020, 4:55 PM

মস্কোয় করোনা সংক্রমণ সরকারি হিসাবেরও তিনগুণ বেশি: মেয়র

মস্কোয় করোনা সংক্রমণ সরকারি হিসাবেরও তিনগুণ বেশি: মেয়র

রাশিয়ার রাজধানীতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা সরকারি হিসাবের চেয়েও তিনগুণ বেশি হবে জানিয়েছেন মস্কোর মেয়র সের্গেই সবইয়ানিন।

বৃহস্পতিবার তিনি বলেন, মস্কোতে অন্তত তিন লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। আনুষ্ঠানিক হিসাবের চেয়ে যা তিনগুণেরও বেশি।

তাসের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে।

কর্তৃপক্ষ বলছেন, রুশ রাজধানীনিতে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৯২ হাজার ৬৭৬ জন। আর দেশব্যাপি সংক্রমণের সংখ্যা হবে এক লাখ ৭৭ হাজার ১৬০ জন।

দ্য মস্কো টাইমসের খবরে বলা হয়, বৃহস্পতিবার রাশিয়ায় ১১ হাজার ২৩১ জন আক্রান্ত হয়েছেন। যা ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা সংক্রমণের নতুন রেকর্ড।

করোনা বিস্তারের গতির দিক থেকে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে রাশিয়ার অবস্থান। আর সংক্রমণের সংখ্যায় দেশটি এখন বিশ্বের পঞ্চম।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status